অবৈধ অস্ত্র হাতে পাহাড়ে শান্তি আনা সম্ভব নয়: হানিফ

আপডেট : ২০ মার্চ ২০২২, ০৪:৫০ পিএম

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। রোববার (২০ মার্চ) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা আওয়ামীলীগের প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মাহবুবুল আলম হানিফ বলেন, পাহাড়ে উন্নয়নের জোয়ার বইছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করছে।

পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র বহনকারী বিপদগামীদের উদ্দেশে তিনি বলেছেন, অবৈধ অস্ত্র হাতে রেখে শান্তি আনয়ন সম্ভব নয়। অস্ত্র পরিহার করুন। তবেই এখানে শান্তির সুবাতাস বইবে। 

জেলা আওয়ামীলীগের সভাপতি ও শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি‘র সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, দীপংকর তালুকদার এমপি, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী। 

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রতিনিধি সমাবেশের সূচনা হয়। দলে দলে নেতাকর্মীরা মিছিলসহকারে সমাবেশে যোগ দেন। 


একাত্তর/এসএ

টেকনাফের গহীন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে অপহরণের শিকার নারী ও শিশুসহ ৩৯ জন উদ্ধার এবং দুই পাচারকারীকে আটক করা হয়।
বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান, একটি গ্যাস গাস ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। 
আদিবাসী, উপজাতি নাকি ক্ষুদ্র নৃগোষ্ঠী; পার্বত্য শান্তি চুক্তির পরও গেলো দেড় যুগেও পাহাড়ি জাতিগোষ্ঠীর পরিচয়ের বিতর্কটাই শেষ হয়নি।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর