৫ বছরের মধ্যে নারায়ণগঞ্জ মেগা সিটি হবে: জাপানের রাষ্ট্রদূত

আপডেট : ২৪ মার্চ ২০২২, ০৯:২২ এএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন আগামী পাঁচ বছরে মেগা সিটিতে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্টদূত ইতো নাওকি। এ শহরের উন্নয়নে জাপান সরকারের উন্নয়ন সংস্থা (জাইকা) বিভিন্ন প্রকল্পে আর্থিক সহযোগিতা করছে এবং এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্টদূত ইতো নাওকি বলেছেন, ‘নারায়ণগঞ্জ একটি পরিচিত নগরী। যারা নারায়ণগঞ্জে থাকেন, তারা জানেন এ নগরী কত উন্নত হচ্ছে। আমারও অনেক ভালো লেগেছে নগরীর উন্নয়ন দেখে।’

নারায়ণগঞ্জ চারুকলা ইনিস্টিউট, শেখ রাসেল পার্ক এবং জাইকার অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শনের সময় বুধবার (২৩ মার্চ) বিকেলে তিনি এসব কথা বলেন।

ইতো নাওকি বলেন, ‘নারায়ণগঞ্জ একটি পরিচিত নগরী। যারা নারায়ণগঞ্জে থাকেন, তারা জানেন এ নগরী কত উন্নত হচ্ছে। আমারও অনেক ভালো লেগেছে নগরীর উন্নয়ন দেখে।’

এ সময় সিটি মেয়র সেলিনা হায়াত আইভি বলেন, ‘জাপান সিটির আদলে নারায়ণগঞ্জ গড়ে তোলার জন্য দেশটির সহযোগিতা প্রত্যাশা করছি। এ নগরীর প্রধান সমস্যা যানযট নিরসনেও আমরা জাপানের সহযোগিতা চেয়েছি। আশা করছি আগামীতে এ শহরের যানজট দূর করা যাবে।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, নারায়ণগঞ্জ চারুকলা ইনিস্টিটিউটের অধ্যক্ষ সামসুল আলম আজাদ, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালামসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।


একাত্তর/এআর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর