দিনমজুরকে কুপিয়ে হত্যা: পাঁচ আসামি গ্রেপ্তার

আপডেট : ২৫ মার্চ ২০২২, ০৪:৫৫ পিএম

শেরপুরের শ্রীবরদীর রা‌ণি‌শিমুল ইউ‌নিয়‌নের প‌শ্চিম হালুয়াহা‌টি এলাকায় দিনমজুর শেখবর আলী হত্যার ঘটনায় প্রধান আসামি জাকির হোসেন জিকোকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। শুক্রবার (২৫ মার্চ) দুপুরে র‍্যাব-১৪’র জামালপুর অফিসে সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান সিপিসি-১’র কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।

তিনি ব‌লেন, জমিসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে শেখবর আলী ও জাকির হোসেন জিকোর পরিবারের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত বুধবার সন্ধ্যায় শেখবর আলীকে কুপিয়ে হত্যা করে জিকোসহ অন‌্যরা। ওই ঘটনায় র‍্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে এবং থানায় মামলা দায়েরের পাঁচ ঘন্টার মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রযুক্তি ব্যবহার করে শ্রীবরদীর বালিজুড়ি এলাকার গহীণ অরণ্যের পাহাড় থেকে মামলার প্রধান আসামি জিকোকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে শেরপুর শহ‌রের খরমপুর এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে আসামি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান রাজাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ নিয়ে ওই মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শ্রীবরদী থানার অ‌ফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস ব‌লেন, শেখবর হত্যার ঘটনায় তার ছোটভাই মাহফুজ বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে এবং ১৫ জনকে অজ্ঞাত আসামী করে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় গতকাল রা‌তে দুইজনসহ মোট পাঁচজন‌কে গ্রেপ্তার ক‌রা হয়।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় শ্রীবরদী উপজেলার পশ্চিম হালুয়াহাটি এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দিনমজুর শেখবর আলীকে কুপিয়ে হত্যা করে জাকির হোসেন জিকোসহ প্রতিপক্ষের লোকজন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে জিকোর স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।


একাত্তর/এসএ

ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর