প্রতিপক্ষের ছুরিকাঘাতে সন্ত্রাসী নিহত, আহত এক

আপডেট : ২৬ মার্চ ২০২২, ০১:৪৩ পিএম

যশোরে প্রতিপক্ষের এলোপাথাড়ি ছুরিকাঘাতে রুম্মান (৩১) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। একই ঘটনায় তার সাথে থাকা শাকিল হোসেন নামে অপর এক যুবক আহত হয়েছে। 

শুক্রবার (২৫ মার্চ) রাত ১১টার দিকে যশোর শহরের কাটালতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাকিলকে যশোর জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে। 

হত্যার কারণ সম্পর্কে এখনও কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। তবে রুম্মানের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ ১৩টি মামলার রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ও আহতের স্বজনরা জানান, শুক্রবার রাতে শহরের কাটালতলা এলাকায় স্থানীয় কাউন্সিলরের অফিসের সামনে একটি শালিস বৈঠক চলছিলো। 

এসময় সেখানে এলাকার চিহ্নিত সন্ত্রাসী রুম্মান, শাকিলসহ আরো অনেকে ছিলো। একপর্যায়ে কথা কাটাকাটি হলে একই এলাকার আরিফ, সাজ্জাদ ও সাইদুলসহ ৭-৮ জন রুম্মান ও শাকিলকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রুম্মান রাত পৌনে ১টার দিকে মারা যায়। আহত শাকিলের অবস্থাও আশংকাজনক।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে বিএনপির কর্মসূচীতে পুলিশের লাঠিচার্জ

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান, ময়নাতদন্তের জন্য রুম্মানের মরদেহ পুলিশের কাছে পৌঁছেছে। তবে কি কারণে হত্যা হয়েছে তা এখনও জানা যায়নি। 

এ বিষয়ে মামলা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


একাত্তর/এসজে

টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
যশোরের নাতনিকে উত্ত্যক্তের (ইভ টিজিং) প্রতিবাদ করায় নানাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে। এঘটনায় থানায় মামলার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর