সেচের পানি না পেয়ে কৃষকের আত্মহত্যা, তদন্ত কমিটি গঠন

আপডেট : ২৯ মার্চ ২০২২, ১২:৫৪ পিএম

রাজশাহীতে সেচের পানি না পেয়ে বিষপানে দুই ক্ষুদ্র নৃগোষ্ঠী কৃষকের আত্মহত্যার বিষয়টি খতিয়ে দেখতে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জুবাইর হোসেন বাবলুকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

পানি না পেয়ে কৃষকের আত্মহত্যা, তদন্ত কমিটি গঠন। মঙ্গলবার (২৯ মার্চ) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চার সদস্যের কমিটির বাকি সদস্যরা হলেন- রাজশাহীর জেলা প্রশাসক, বিএডিসির (নাটোর) নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) মো. সাজ্জাদ হোসেন এবং বিএমডিএর (নওগাঁ) নির্বাহী প্রকৌশলী মো. সমশের আলী।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ২৪ মার্চ একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদে ‘জমিতে পানি দেয়নি পাম্প অপারেটর, ক্ষোভে কৃষকের আত্মহত্যা’ এবং ২৭ মার্চ ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকায় প্রকাশিত “সেচের পানি না পেয়ে বিষপান: আরেক কৃষকের মৃত্যু” শীর্ষক সংবাদ দুটিতে প্রকাশিত কৃষক দুজনের মৃত্যুর কারণ এবং সেচের পানি সময়মতো না পাওয়ার কারণ উদ্ঘাটন করে সরেজমিনে তদন্ত করে আগামী সাত কর্মদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিলের জন্য এ কমিটি গঠন করা হলো। 

রাজশাহীর গোদাগাড়ীতে ধানের জমিতে সেচের পানি না পেয়ে ক্ষোভে ও অভিমানে বিষ পান করে মারা যাওয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষক অভিনাথ মার্ডির (৩০) পর মারা গেলেন তার চাচাতো ভাই রবি মার্ডিও (২৭)। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবি মার্ডি মারা যান।

স্থানীয়রা জানান, অভিনাথ উপজেলার ঈশ্বরীপুর মাঠে ধানের জমিতে পানি সেচ দেওয়ার জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ডিপ অপারেটর শাখাওয়াতের কাছে ১২ দিন ধরে ঘুরছিলেন। কিন্তু তাকে সেচের পানির দেওয়া হয়নি। এদিকে, পানি শুকিয়ে ধানী জমি বিবর্ণ হতে থাকে। সবশেষ বুধবার আবারো ডিপ অপারেটরের কাছে সেচের পানির জন্য যান অভিনাথ ও রবি। কিন্তু সিরিয়াল না পেয়ে তারা এক সঙ্গে বিষপান করেন।

এদিকে সেচ নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে নিহত কৃষক অভিনাথ মার্ডির স্ত্রী রোজিনা হেমরম।

শুক্রবার (২৫ মার্চ) সন্ধায় ৭টার দিকে রোজিনা হেমরম এজাহার নিয়ে থানায় গেলে মামলাটি গ্রহণ করেন পুলিশ। এ সময় রোজিনা হেমরমের সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কাস পাটি সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, রাজশাহী জেলা ওয়াকার্স পাটির সাধারণ সম্পাদক আসরাফুল ইসলাম তোতা, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড় ও তার পরিবারের সদস্যরা।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়েছে। অভিযুক্ত সাখাওয়াত হোসেনকে আটক করতে পুলিশের অভিযান চলছে।


একাত্তর/এসএ

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা লাঘবে সরকার তিন মাসের মানবিক সহায়তা কর্মসূচি চালু করেছে।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর