রিকশা চাপায় প্রাণ গেল শিশুর

আপডেট : ২৯ মার্চ ২০২২, ০২:২২ পিএম

নোয়াখালীতে ব্যাটারী চালিত অটোরিকশা চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম সামিউল ইসলাম নাদিম (৬)।  নাদিম চাটখিলের খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই গ্রামের প্রবাসী নজরুল ইসলামের ছেলে এবং জেলা শহর মাইজদীর হাউজিং ইকরা মডেল মাদ্রাসার নার্সারি শ্রেণির ছাত্র ছিল।  

মঙ্গলবার (২৯ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে মইজদী হাউজিং সেন্ট্রাল সড়ক এলাকার লেবুর দোকান সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নাহিদের মৃত্যুর বিষয়টি সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী রহমত উল্যাহ ভূঞা জানান, নাদিম মাদ্রাসা ছুটির পর আনুমানিক পৌনে ১২টার দিকে বাসায় ফিরছিলেন। ফেরার পথে লেবুর দোকান এলাকায় সড়ক পার হওয়ার সময় আসস্মিক বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওসি আনোয়ারুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/এসএ

রাজশাহীর তানোরে গভীর নলকূপের পাইপ থেকে শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধারের পর তাকে মৃত ঘোষণা করেছে চিকিৎসকরা।
কুমিল্লা থেকে রিহান নামের এক শিশুকে অপহরণের পর তাকে হত্যা করে লাশ ফেলা হয় নরসিংদীর মেঘনা নদীতে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
বেনাপোল, সীমান্ত, ভারত, শিশু পাচার
সাতক্ষীরায় ট্রাকচাপায় এক শিশুর মৃত্যুর পর রাস্তা অবরোধ করে ঘাতক ট্রাকটিতে ভাঙচুর চালিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী। এতে ওই রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সোমবার...
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
ঘোষিত হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২৮টি ক্যাটেগরিতে মোট ৩২ জন বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর