অপহরণ ও ধর্ষণের অভিযোগে পাঁচজনের যাবজ্জীবন

আপডেট : ২৯ মার্চ ২০২২, ০৫:৫৯ পিএম

সুনামগঞ্জে আলোচিত পাঁচটি অপহরণ ও ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছেন আদালত। মামলাগুলোয় অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত। 

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর ১২টায় সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এই দণ্ডাদেশ দেন। 

যাবজ্জীবন দণ্ড যারা পেয়েছেন তারা হলেন, রিপন মিয়া, রোকন মিয়া, শাহিন মিয়া, শৈলেন দাস ও আসাদ মিয়া।

আদালত সূত্র জানায়, পাঁচটি মামলার দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। পরে আদালত প্রতিটি মামলার সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ড করেন।

সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নান্টু রায় জানান, ২০১১ সালের পাঁচ আগস্ট সদর উপজেলার সৈয়দপুর গ্রামের রিপন মিয়া তেরাপুর গ্রামের এক কিশোরীকে ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরীটি অন্তঃসত্ত্বা হয়ে সন্তান জন্ম দেয়। মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থ দণ্ডাদেশ দেন।

২০১১ সালের দুই এপ্রিল ধর্মপাশা উপজেলার ফাতেমানগর গ্রামের রোকন একই গ্রামের দশম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে অপহরণ ও ধর্ষণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর মা থানায় মামলা করেন। মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থ দণ্ডাদেশ দেন।

২০০৯ সালের চার অক্টোবর জগন্নাথপুর উপজেলার ইছাকপুর গ্রামের শাহিন মিয়া উপজেলার হারগ্রাম গ্রামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর সিলেটের ভোলাগঞ্জে নিয়ে ধর্ষণ করে। মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থ দণ্ডাদেশ দেন।

২০১৩ সনের ১৫ মার্চ সদর উপজেলার ইছাগড়ি গ্রামের শৈলেন দাস নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে। মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থ দণ্ডাদেশ দেন।

আরও পড়ুন: মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি চলছে: ফখরুল

বিশ্বম্ভরপুর থানার মিয়ারচর গ্রামের আসাদ মিয়া আমড়িয়া গ্রামের দশম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে তুলে নিয়ে ধর্ষণ করে। সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলার অন্য আসামি তার বাবা ও মাকে খালাস দেন আদালত। 

অ্যাডভোকেট নান্টু রায় আরও বলেন, আদালত একসঙ্গে পাঁচটি মামলার যুগান্তকারী রায় দিয়েছেন। এই রায়ের ফলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এতে সমাজে অপহরণ ও ধর্ষণের ঘটনা কমবে বলে আশা করি।


একাত্তর/এসি

সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
গুপ্তদের মাধ্যম ব্যবহার করে দেশে আবার স্বৈরাচার ফিরে আসার অপচেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর