অর্থ আত্মসাতের মামলায় এস আলমসহ ১১ জনের সাজা

আপডেট : ২১ মে ২০২৬, ০৯:৫৬ পিএম

ঋণের নামে ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে ৮৫ কোটি টাকা আত্মসাতের মামলায় চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমসহ (এস আলম) ১১ জনকে পাঁচ মাসের দেওয়ানি কারাদণ্ড দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার (২১ মে) চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক এ আদেশ দেন। একই সঙ্গে সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আত্মসাৎ করা অর্থ দ্রুত ব্যাংকে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন।

মামলার নথি থেকে জানা যায়, গাড়ি কেনার নামে এস আলমের সুবিধাভোগী প্রতিষ্ঠান ওজি ট্রাভেলস লিমিটেড ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে ঋণ নেয়। তবে ঋণের অর্থ নির্ধারিত কাজে ব্যবহার না করে গাড়ি না কিনেই পুরো টাকা আত্মসাৎ করা হয় বলে অভিযোগ ওঠে। পরে ওই অর্থ আদায়ে আদালতে মামলা করে ইসলামী ব্যাংক।

আদালতের রায়ে সাজাপ্রাপ্তদের মধ্যে এস আলমের পরিবারের ৯ সদস্যও রয়েছেন। তারা হলেন— সাইফুল আলম (এস আলম), তার ছেলে আহসানুল আলম, স্ত্রী ফারজানা পারভীন, ভাই ওসমান গনি, রাশেদুল আলম, আব্দুস সামাদ, শহিদুল আলম, আব্দুল্লাহ হাসান, ওসমান গনির ছেলে গোফরানুল আলম এবং ভাইয়ের স্ত্রী ফারজানা বেগম। 

আদালতের এ রায়কে এস আলমের বিরুদ্ধে প্রথম গুরুত্বপূর্ণ বিচারিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। 

আরবিএস
নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজা পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
বরগুনায় ভূমি নিরোধ আইনের মামলায় জামিন না পেয়ে আদালতে অশ্লীল মন্তব্য ও দায়িত্বরত পুলিশের ওপর হামলার ঘটনায় বশির মল্লিক নামে এক আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর