ফেরিতে যানের চেয়ে মানুষ বেশি, চলছে স্পিডবোট ও নৌকাও

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ০৫:৪৪ পিএম

লকডাউনের দ্বিতীয় দিনে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে আটকে আছে পাঁচশোরও বেশি পণ্যবাহী ট্রাক। আর নিষেধ অমান্য করে ভোলা-লক্ষ্মীপুর রুটে চলছে যাত্রীবাহী ট্রলার ও স্পিডবোট।

কথা ছিলো নৌপথে ফেরি পারাপার সীমিত থাকবে। কিন্তু মঙ্গলবার সকাল থেকেই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে চলাচল করছে ১৬টি ফেরি। এসব ফেরিতে যানবাহনে চেয়ে বেশি ছিলো মানুষের ভিড়। তবে এসব মানুষের বেশিরভাগই শ্রমিক।

ফেরিতে শুধুমাত্র জরুরি যানবাহন পার করায় ঘাটের জিরো পয়েন্ট থেকে তিন কিলোমিটার এলাকায় পারপারের অপেক্ষায় আটকে আছে পাঁচশ’র বেশি পণ্যবাহী ট্রাক। চালকরা বলছেন, কবে তারা পার হতে পাবেন, সেটি অনিশ্চিত। আর ঘাট কর্তৃপক্ষ বলছে, ১৬ টি ফেরি দিয়ে এ্যাম্বুলেন্স ও পচনশীল পন্যবাহি ট্রাক পারাপার করা হচ্ছে। 

আরেক নৌপথ ভোলা-লক্ষ্মীপুরে লকডাউন অমান্য করে ট্রলারে স্বাস্থ্যবিধি না মেনেই যাত্রী আনা নেয়া করা হচ্ছে। নিষেধ অমান্য করে এই রুটে চলছে যাত্রীবাহী ট্রলার ও স্পিডবোট। এই সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করছে ট্রলার ও স্পিডবোট মালিকরা।

এদিকে, লকডাউনের দ্বিতীয় দিনে চাঁদপুর থেকে ঢাকা এবং নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোনো লঞ্চ। যে কারণে পুরো ঘাট এখন ফাঁকা। এই রুটে প্রতিদিন চলাচল করে ৩০ টি লঞ্চ।


রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে পন্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
মোংলা বন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধিতে এর প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
ঘন কুয়াশায় বন্ধ থাকার তিন ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এদিকে, দুই ঘণ্টা বন্ধের পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ঘন কুয়াশার কারণে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর