রাজবাড়ীতে আগুনে পুড়লো চার পাটের গুদাম

আপডেট : ৩০ মার্চ ২০২২, ১১:৫৩ এএম

রাজবাড়ীতে চারটি পাটের গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে গুদামগুলোতে রাখা প্রায় সব পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে এ আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বুধবার (৩০ মার্চ) সকাল সোয়া সাতটার দিকে জেলার সদর উপজেলার খানখানাপুর বাজারের পাট বাজারে এ আগুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, খানখানাপুর বাজার ঐতিহ্যবাহী পাট কেনা-বেচার কেন্দ্র হিসেবে পরিচিত। বাজারে দুলাল কুণ্ডু, বাবু শেখ, সোহেল, সিদ্দিক, আশিষসহ অনেক ব্যবসায়ী পাট কিনে গুদামে মজুদ করেছিলেন। সকালে পাট গুদামের পেছন দিক থেকে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খানখানাপুর বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. মামুনুর রহমান মামুন বলেন, ভয়াবহ এ আগুনে চারটি গুদামে রাখা প্রায় সাড়ে চার হাজার মণ পাট পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ কোটি টাকা। 

খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন বলেন, পাট বাজারের আগুন ভয়াবহ রূপ নিয়েছিল। ফায়ার সার্ভিস আগুন দ্রুত নিয়ন্ত্রণ না করলে খানখানাপুরের বড়ো পাটের গুদাম জনতা জুট মিলস লিমিডিটেও আগুন লেগে যেতো।  

আরও পড়ুন: নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) মো. বিল্লাল হোসেন খলিফা জানান, সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের রাজবাড়ী, গোয়ালন্দ, কালুখালী ও ফরিদপুর দল প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে এখন তা জানা সম্ভব হয়নি। তদন্ত চলছে, এ বিষয়ে পরে বলা যাবে। 


একাত্তর/এসি

নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর