ভাসানচরে পৌঁছেছে আরও ১৯৯৭ রোহিঙ্গা

আপডেট : ৩০ মার্চ ২০২২, ০৩:৫৪ পিএম

কক্সবাজার থেকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে আরও এক হাজার ৯৯৭ জন রোহিঙ্গা। ১৩তম দফায় স্থানান্তরের পর এ নিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে রোহিঙ্গা নাগরিকের সংখ্যা ‌দাঁড়ালো ২৭ হাজার ৫৮১ জনে।

বুধবার (৩০ মার্চ) দুপুরে নৌবাহিনীর পাঁচটি জাহাজ যোগে পর্যায়ক্রমে রোহিঙ্গারা ভাসানচর পৌঁছান।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ১৯৯৭ জনরোহিঙ্গাকে জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পন্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে গাড়ির মাধ্যমে ৭১, ৭২, ৮৪ ও ৮৫ নং ক্লাস্টারে বসবাসের জন্য হস্তান্তর করা হচ্ছে। 

এর আগে মঙ্গলবার কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪ শরণার্থীশিবির থেকে স্বেচ্ছায় নোয়াখালীর ভাসানচরে যেতে ৩৯টি বাসে করে রোহিঙ্গারা চট্টগ্রামের পথে রওনা হয়।  

আরও পড়ুন: ব্লগার অনন্ত বিজয় হত্যায় চারজনের মৃত্যুদণ্ড

প্রসঙ্গত, নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসন প্রকল্পের আওতায় ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় এক হাজার ৬৪২ জন, ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় এক হাজার ৮০৪ জন, ২০২১ সালের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফায় তিন হাজার ২৪২ জন, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি চতুর্থ দফায় তিন হাজার ১৮ জন, পঞ্চম দফায় ৩ ও ৪ মার্চ চার হাজার ২১ জন, ষষ্ঠ দফায় ১ ও ২ এপ্রিল চার হাজার ৩৭২ জন, সপ্তম দফায় ৩৭৯ জন, অষ্টম দফায় ৫৫২ জন, নবম দফায় ৭০৫ জন, দশম দফায় ১২৮৭ জন, একাদশ দফায় এক হাজার ৬৫৫ জন ও দ্বাদশ দফায় ২৯৮২ জন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়।

এছাড়া গত বছর মে মাসে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে ভাসানচরে নিয়ে রাখা হয়।  

নৌবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার (৩১ মার্চ) আরও দুই হাজার রোহিঙ্গাকে ভাসানচর নেওয়া হবে।

                         

একাত্তর/আরবিএস  

বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 
কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরে ফুটবল খেলায় মেতেছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল।
শেরপুরের নালিতাবাড়ীর সীমান্ত দিয়ে ২১ জন রোহিঙ্গা নারী-পুরুষকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ শূন্য আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশীদের আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম...
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় দুর্বৃত্তদের অগ্নিসন্ত্রাসে সর্বস্ব হারানো পরিবার ও এক শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী...
বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনতে সরকারের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর