টাগশিপ ডুবিতে নিখোঁজ চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ০৩:০৯ পিএম

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি চ্যানেলের মুখে টাগশীপ ডুবির ঘটনায় নিখোঁজ চীনা নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। তার নাম জিয়াং হং চেন।

শনিবার (২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জিয়াং হং চেন চীনা নাগরিক। তিনি মাতারবাড়ি বন্দরে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান জানান, গেল ৩১ মার্চ দুপুরে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখ টাগশীপ ডুবির ঘটনা ঘটে। তারপর থেকে নিখোঁজ ছিলেন চীনা নাগরিক জিয়াং। 

আরও পড়ুন: সেপটিক ট্যাঙ্কে মিললো বিশাল গোখরো

দীর্ঘ সময় উদ্ধার তৎপরতার পর শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করে কোস্টগার্ডের ডুবুরী দল। 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আশিক ইকবাল বলেন, মরদেহ উদ্ধারের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিতভাবে বন্দর কর্তৃপক্ষ জানালে ময়নাতদন্তের ব্যবস্থা করবে পুলিশ।


একাত্তর/এসজে
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর