শখের বাগানচর্চা থেকে এখন স্বাবলম্বীর উদাহরণ তনুশ্রী

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ০৮:১৫ পিএম

শখের বসে ফুলবাগান করে, শেষ পর্যন্ত একজন উদ্যোক্তা বনে গেছেন দিনাজপুরের তনুশ্রী। অল্প কিছু গাছ দিয়ে শুরু করলেও এখন তার সংগ্রহ রয়েছে শত শত গাছ-গাছালি।

তার বাগানে এখন শোভা পাচ্ছে দেশি-বিদেশি পাঁচ শতাধিক ফুল ও শোভাবর্ধনকারী গাছ। আর অনলাইন চারা ও বীজ বিক্রি করে মাসে তিনি আয় করছেন ২০ থেকে ২৫ হাজার টাকা। 

তনুশ্রীর বাগানে গেলেই চোখে পড়বে লাল, নীল, বেগুনি, হলুদ, সাদাসহ নানা রঙের সমাহার। যে দিকে তাকানো যায় দেখা মেলে বাহারি রংয়ের ফুলের মেলা। 

২০১৯ সালে দিনাজপুর শহরের রাজবাটী এলাকার নিজ বাড়ির ছাদে কয়েকটি টবে ফুল গাছ লাগিয়ে বাগান চর্চা শুরু করেন গৃহিনী তনুশ্রী মজুমদার। 

আস্তে আস্তে বাড়তে থাকে সৌখিনতা। তিন বছরে তার বাগান সমৃদ্ধ হয়েছে পিটুনিয়া, অর্কিড, চন্দ্রপ্রভা, সিলভার কুইনসহ দেশ বিদেশের বিভিন্ন ধরনের পাঁচ শতাধিক ফুল গাছে।

শখ থেকে শুরু হলেও এই ছাদ বাগান এখন তনুশ্রী মজুমদারের আয়ের একটি উৎস। অনলাইন প্লাটফর্মকে কাজে লাগিয়ে চারা-বীজ বিক্রি করে মাসে তিনি আয় করছেন ২০-২৫ হাজার টাকা। 

শুধু যে বিক্রিই করছেন তেমন নয়। সেই সঙ্গে তিনি গাছ আদান-প্রদানও করে থাকেন। আবার সবুজ বিপ্লব ছড়িয়ে দিতে অনেককে গাছ উপহারও দেন তনুশ্রী।

নাম ছড়িয়ে পড়তে শুরু করার পর বিভিন্ন জায়গা থেকে তার বাগান দেখতে ভিড় করছেন অনেকে। বাগান তৈরিতে আগ্রহীদের পরামর্শ দিচ্ছেন তনুশ্রী। 

তার এই উদ্যোগ নারীদের সাবলম্বী হতে আরও উৎসাহ দেবে বলছেন অর্থনীতিবিদরা। বাগানে ৭০ রকমের জবা ফুলের গাছ, ২০ রকমের শাপলা, ১৫ রকমের পিটুনিয়া গাছ রয়েছে। 



একাত্তর/ এনএ
চা শ্রমিকের আন্দোলনের আজ ১৭ তম দিন। এই ১৭ দিনে বিভিন্ন ভাবে শ্রম অধিদপ্তর ও জেলা প্রশাসনের সাথে তিন দফা বৈঠক হওয়ায় পরও কোন সমাধান হয়নি। সাধারণ শ্রমিকদের একটাই দাবী তিনশ টাকা মজুরি দিতে হবে এবং সেটি...
লিচুর গ্রাম মঙ্গলবাড়িয়া। দুইশ’ বছরের বেশি সময় ধরে লিচু চাষের ঐতিহ্য কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এই গ্রামে। তাই গ্রামটি এখন পরিচিত ‘লিচু গ্রাম’ হিসাবে।সেখান লিচুর বাগান করে ভাগ্য পাল্টেছে...
শীতের আড়মোড়া ভেঙ্গে এখন বইছে বসন্তের বাতাস। ঋতুচক্রের এমন সময়েই গাছে গাছে কচি পাতার মুখে থোকায় থোকায় আসতে শুরু করে লিচুর সোনালি মুকুল। লিচুর জেলা হিসাবে পরিচিত দিনাজপুরের বিভিন্ন বাগানে তেমন...
হিমালয়ের কোল ঘেঁষা পঞ্চগড় জেলার পর এবার গাজীপুরে ফুটেছে নেদারল্যান্ডেরফুল টিউলিপ।  আর সেই টিউলিপ দেখতে দলে দলে মানুষছুঁটে যাচ্ছেন সেখানে।দুই বছর আগে দেলোয়ার হেস নামের এক ফুলচাষি টিউলিপের চাষ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর