দেলোয়ারের বাগানে টিউলিপ দেখতে ভিড় বাড়ছে

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০১ পিএম

হিমালয়ের কোল ঘেঁষা পঞ্চগড় জেলার পর এবার গাজীপুরে ফুটেছে নেদারল্যান্ডেরফুল টিউলিপ।  আর সেই টিউলিপ দেখতে দলে দলে মানুষছুঁটে যাচ্ছেন সেখানে।

দুই বছর আগে দেলোয়ার হেস নামের এক ফুলচাষি টিউলিপের চাষ শুরু করেন।সফলতা পাওয়ায় এবার বেড়েছে সেই বাগানের পরিধি।

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখণ্ড গ্রামের দেলোয়ার হোসেনেরবাগানে এখন রঙ ছড়াচ্ছে শীতপ্রধান দেশের ফুল টিউলিপ

প্রথমবার ২০২০ সালে সীমিত পরিসরে তার বাগানে বাজিমাত করেছিলেন ফুলফুটিয়ে। এবার তৃতীয়বারের মতো তার বাগানে ফুটেছে টিউলিপ।

লাল, হলুদ, সাদাসহ সাত রংয়ের টিউলিপের মেলা বসেছে তার বাগানে। সেইবাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। মুগ্ধ হচ্ছেন ফুলের রূপ দেখে।

তবে দর্শনার্থী সীমিত করতে দেলোয়ার হোসেন এবার প্রবেশ ফি নির্ধারণকরেছেন ১০০ টাকা। সঙ্গে আছে নানা ধরনের বিধিনিষেধ।

ভারতের কাশ্মীর, নেদারল্যান্ডসহ শীত প্রধান দেশে আমাদের দেশের অনেকেইভ্রমণে গিয়ে দৃষ্টিনন্দন এ ফুলটি দেখতে পেতেন। এবার দেশেই সেই টিউলিপ দেখতে পাচ্ছেনতারা।

দর্শনার্থীরা জানান, টিউলিপময় ভালোবাসার ছোঁয়া নিতে গাজীপুরে ছুটেএসেছেন। নানা রঙের ফুলে মুগ্ধ তারা। বলেন, যে কারও ক্লান্তি দূর করবে এই টিউলিপ।

উদ্যেক্তা দেলোয়ার হোসেন জানান, দুই বছর আগে নেদারল্যান্ড থেকে টিউলিপেরচারা এনেছিলেন তিনি। লাভজনক হওয়ায় এবার বাড়িয়েছেন চাষের পরিধি।

তিনি বলেন, চাহিদার কথা চিন্তা করে বিভিন্ন বিদেশি ফুল দিয়ে আমার স্বপ্নযাত্রাশুরু হয়। নানা প্রতিবন্ধকতার পরও থেমে থাকিনি। এবার টিউলিপও ফুটেছে। সামনে আরো আসবে।

এবার দেলোয়ারের বাগানের প্রতি পিস ফুল বিক্রি হচ্ছে ২০০ টাকা। ভবিষ্যতেশীতের সময় টিউলিপের চাষ বাড়াতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলার কৃষি কর্মকর্তা।

 


একাত্তর/এসএ

পানি ও সরিষা তেলের বোতলে চার বছরের এক শিশুর ফুঁ নিতে হাজার হাজার মানুষের ভিড় জমাচ্ছেন। কারণ, তাদের বিশ্বাস ওই ‘ফুঁ’ দেয়া পানি পান করে ও তেল ব্যবহার করে জটিল ও কঠিন রোগ থেকে মুক্তি মিলছে। প্রতিদিন...
রাজবাড়ী জেলার পাংশায় বৃষ্টির সাথে পাঁচ কেজি ওজনের একটি শিল পড়ার খবর পাওয়া গেছে।শনিবার (২৯ এপ্রিল ) বিকেলে পাংশা উপজেলা পরিষদ চত্বরের পাশে চান্দুর মোড় এলাকায় বৃষ্টির সাথে বিশাল আকৃতির শিলটি...
বসন্ত উৎসব, ভালবাসা দিবস আর মাতৃভাষা দিবস- এই তিনটি দিবসকে ঘিরে এবার লাভের আশায় আছেন মানিকগঞ্জের ফুল চাষিরা।করোনা মহামারীতে দুই বছর লোকসান হলেও এবার সেই ক্ষতি পোষাতে বেশি জমিতে ফুল চাষ করেছেন তারা।...
চা শ্রমিকের আন্দোলনের আজ ১৭ তম দিন। এই ১৭ দিনে বিভিন্ন ভাবে শ্রম অধিদপ্তর ও জেলা প্রশাসনের সাথে তিন দফা বৈঠক হওয়ায় পরও কোন সমাধান হয়নি। সাধারণ শ্রমিকদের একটাই দাবী তিনশ টাকা মজুরি দিতে হবে এবং সেটি...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর