সেচের পানি না দেয়া সেই পাম্প অপারেটর আটক

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ০১:৪০ পিএম

রাজশাহীতে সেচের পর্যাপ্ত পানি না পাওয়ায় দুই আদিবাসী কৃষকের আত্মহত্যার ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা প্রদান মামলার পলাতক আসামি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন জানান, শনিবার (২ এপ্রিল) রাত একটার দিকে গোদাগাড়ী থানার চব্বিশনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। 

এর আগে গত ২৩ মার্চ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামে সেচের পানি না পেয়ে বিষপানে করেন দুই কৃষক। 

সেদিন রাতেই অভিনাথ মার্ডির মৃত্যুর পর ২৫ মার্চ মারা যান তার চাচাতো ভাই রবি মার্ডি (৩২)। 

পরে ২৫ মার্চ রাতে নিহত কৃষক অভিনাথ মার্ডির স্ত্রী পাম্প অপারেটর সাখাওয়াতকে অভিযুক্ত করে মামলা করেন। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন। 

সেচের পানি না পেয়ে দুই আদিবাসী কৃষকের আত্মহত্যার ঘটনাটি রাজশাহীসহ  সারাদেশে আলোড়ন সৃষ্টি করে।

ঘটনাসূত্র: 

একাত্তর/এসজে
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর