টিকা নিয়ে ফেরার পথে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১০:৩৯ পিএম

ঠাকুরগাঁওয়ে করোনা টিকা নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী।

রোববার (৩ এপ্রিল) জেলার পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের মালগাঁও গ্রামে এ  দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রের নাম ফজলে রাব্বী (১৯)। সে তান্নিরহাট ভেবড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে এবং পীরগঞ্জ সরকারি কলেজে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিল। 

আহত নারীর নাম হুসনেয়ারা। তিনি রাব্বীর প্রতিবেশী।

স্থানীয় ইউপি সদস্য মোজাফফর হোসেন জানান, দুপুরে গুড়িগুড়ি বৃষ্টির সময় করোনা ভ্যাকসিন দিয়ে রাব্বী ও তার প্রতিবেশী হুসনেয়ারা মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। একান্নপুর বাগান বাড়ি বাজার থেকে ফেরার পথে তারা বজ্রপাতের কবলে পড়ে। স্থানীয়রা রাব্বীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর হাত ভেঙে দেওয়ার অভিযোগ

পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, বজ্রপাতে আহত নারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 


একাত্তর/এসি

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার রহস্য উন্মোচন করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ বলছে, বাড়ির ছাদে...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর