টেকনাফে প্রকাশ্যে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১১:৪০ পিএম

শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাজনৈতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্যে কর্মসূচি পালন করেছে টেকনাফ উপজেলা আওয়ামী লীগ। এ ঘটনায় স্থানীয় মহলে তীব্র আলোচনা-সমালোচনা চলছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে টেকনাফ সদরের গোদারবিল আনাস বিন মালেক (রা.) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজন করা হয় আলোচনা সভা, মিলাদ মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশরসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি ও স্থানীয়দের মাঝে নিজ হাতে খাবার বিতরণ করেন নুরুল বশর।

তবে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি থাকা অবস্থায় এ আয়োজন কীভাবে সম্ভব হলো এবং কার ছত্রছায়ায় তা অনুষ্ঠিত হয়েছে—সে প্রশ্ন উঠছে।

টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি হাছান ছিদ্দিকী জানান, টেকনাফ থানা পুলিশের অবহেলার কারণে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ শোক সভা করতে পেরেছে। পুলিশের এমন নীরব আচরণ বিএনপি নেতা কর্মীদের আহত করেছে।

বিষয়টি নিয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করলে তিনি রিসিভ করেননি।

তবে একাধিক সূত্র বলছে, প্রকাশ্যে শোক দিবস পালনের বিষয়টি সামনে আসার পর থেকে অভিযান পরিচালনা করছে পুলিশ।

আরবিএস
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০...
নোয়াখালীতে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কুড়িগ্রামে সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জেলা কার্যালয় লেখা ব্যানার টাঙানো হয়। পরে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতাকর্মীরা পরিত্যক্ত রাজনৈতিক কার্যালয়টি...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর