নোয়াখালীতে অশ্লীল ভিডিও করে ব্ল্যাকমেইলকারী আসামি গ্রেপ্তার

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ০৩:৩৮ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীর সাথে প্রেমের সর্ম্পক স্থাপন ও বিয়ের প্রলোভন দেখিয়ে মোবাইলে অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে দুই লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে হাবিবুর রহমান সাকিল এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৪ এপ্রিল) দুপুরে আসামীকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। রোববার রাতে তাকে চৌমুহনীর রেলগেইট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।  আসামী হাবিবুর রহমান সাকিল ভোলার সদর উপজেলার মিজানুর রহমানের ছেলে।  

বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, চৌমুহনীর মোর্শেদ আলম কমপ্লেক্সে পাশে এক নারীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রেমের সর্ম্পক গড়ে তোলে হাবিবুর রহমান সাকিল। প্রায় এক বছর ৬ মাস তাদের মধ্যে প্রেমের সর্ম্পক চলাকালীন সময়ে ওই নারীর বিভিন্ন ভিডিও ধারন করে আসামি। এক পর্যায়ে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে সাকিল ওই নারীর  কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে সে আরো টাকা দাবি করে। 

এ ব্যাপারে ভুক্তভোগী নারী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করলে পুলিশ সাকিলকে গ্রেপ্তার করে। মামলাটি তদন্ত করে এর সাথে আর কারা কারা জড়িত আছে তাদেরও গ্রেপ্তার করা হবে বলে তিনি জানান। 


একাত্তর/এআর

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর