টয়লেট থেকে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০৪:০৯ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে টয়লেট থেকে মমতাজ বেগম নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৬ এপ্রিল) সকালে পৌরসভার রিয়াজ উদ্দিন স্কুল মোড় এলাকার আবু সাইমের বাড়াটিয়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

পারিবারিক কলহের জের ধরে এ হত্যা কান্ড হতে পারে বলে জানান এলাকাবাসী। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, প্রেমের সম্পর্কে ৬-৭ মাস আগে তিন সন্তানের জনক উপজেলার পোগলদিঘা ইউনিয়নের আব্দুল গণির সাথে বিয়ে হয়  মমতাজ বেগমের। বিয়ের পর থেকে তাদের মাঝে নানা বিষয় নিয়ে দাম্পত্য কলহ লেগেই থাকতো। বুধবার সকালে আবু সাইদের ভাড়া বাসার বাথরুমের মধ্যে ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। 

আরও পড়ুন: জামিন নাকচ, কারাগারে বিএনপি নেতা ইশরাক

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মমতাজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করেন।

সরিষাবাড়ী থানার এস আই আরিফুল ইসলাম জানান, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 


একাত্তর/আরবিএস  

পর্যাপ্ত সুপেয় পানি আর টয়লেট সংকটে বিশ্ব ইজতেমায় অসুস্থ হচ্ছেন মুসল্লিরা। রাতে ঠান্ডা আর দিনের ভ্যাপসা গরমে গেলো দুই দিনে অনেক মুসল্লি অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন। আর নানান জটিলতায় গেলো দু’দিনে মারা...
ভারতের মেঘালয়ে নিহত নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের ছাত্রনেতা ইসহাক আলী খান পান্নার মরদেহ দেশে ফিরেছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আবদুল্লাহর মরদেহ দুইদিন পর ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষা বাহিনী।
অগ্নিকাণ্ডে নিহত হওয়ার চারদিন পর বরিশাল জেলার ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নঈমুল হোসেন লিটুর মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর