জরাজীর্ণ ছাত্রাবাসে পটুয়াখালী মেডিক্যালের শিক্ষার্থীরা

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০৫:১৫ পিএম

পটুয়াখালী মেডিক্যাল কলেজের জরাজীর্ণ ছাত্রাবাসে থাকা আতঙ্কিত শিক্ষার্থীরা নিরাপদ ছাত্রবাসের দাবিতে স্মারকলিপি দিয়েছেন। 

বুধবার (৬ এপ্রিল) বেলা ১২টায় পটুয়াখালী মেডিক্যাল কলেজের প্রকল্প পরিচালক ডা.আবদুল মতিনের কাছে তারা এ স্মারকলিপি তুলে দেন। 

শিক্ষার্থীরা জানান, ২০১৪ সালে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্যক্রম শুরু হয়। এর পর থেকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বিভিন্ন স্থাপনা মেডিক্যাল কলেজে রূপান্তর করে কার্যক্রম পরিচালনা করা হয়।

একাধিক শিক্ষার্থী জানান, জেনারেল হাসপাতালের পুরাতন ভবনে মেডিক্যালে কার্যক্রম চলমান থাকায় প্রায়ই বিভিন্নস্থানে ফাটল, পলেস্তারা খসে পড়া, নাজুক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বর্ষাকালে ড্রেনের পানিতে তলিয়ে যাওয়ার নিত্য দিনের ঘটনায় পরিণত হয়েছে। 

২০২০ সালের মধ্যে নির্মাণ কাজ শেষে নতুন ছাত্রাবাসে হস্তান্তরের কথা থাকলেও কাজ শেষ না হওয়ায় এখন পর্যন্ত তাদের জরাজীর্ণ ভবনে থাকতে হচ্ছে। 

তারা জানান, ২০২১ সালে ২৬ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পটুয়াখালীতে মেডিক্যালে পরিদর্শনে আসেন। এ সময় শিক্ষার্থীরা মানববন্ধনের মাধ্যমে ছাত্রাবাস হস্তান্তরের দাবি জানান। ছয়মাস আগে তাদের নব নির্মিত ছাত্রাবাসে যাওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষের উদাসীনতায় তাদের জরাজীর্ণ ছাত্রাবাসে থাকতে হচ্ছে। বর্তমানে ঝুঁকিপূর্ণ এ ছাত্রাবাসে তারা নিরুপায় হয়ে অবস্থান করছেন। 

image


শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে ও বুধবার সকালে ছাদের পলেস্তারা খসে বিছানার ওপর পড়েছে। সৌভাগ্যক্রমে সেখানে কেউ অবস্থান না করায় বড়ো ধরনের দুর্ঘটনা ঘটেনি। 

আরও পড়ুন: জামিন নাকচ, কারাগারে বিএনপি নেতা ইশরাক

শিক্ষার্থীরা বলেন, জরুরি ভিত্তিতে তাদের নতুন ছাত্রাবাসে স্থানান্তর করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। 

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক হয়েছে। তাদের শান্ত করে ক্যাম্পাসে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের নতুন ছাত্রাবাসে স্থানান্তর করা হবে।


একাত্তর/এসি

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর