বিতণ্ডার জেরে দু'পক্ষের সংঘর্ষ, আহত ১৫

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০৭:৫৪ পিএম

শেরপুরে পূর্ব শত্রুতার জের ধরে এলাকাবাসীর দু'দ‌লের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এবং উভয়পক্ষকে ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ ক‌রে। 

বুধবার (৬ এপ্রিল) সদর উপজেলার কামারেরচর ইউনিয়নে ডোবারচর বাজারে এ ঘটনা ঘ‌টে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে গেছে, গত ৩ এপ্রিল একটি সমিতির ঘটনাকে কেন্দ্র করে সদর উপজেলার ডোবারচর বাজারের রড সিমেন্ট ব্যবসায়ী আকরাম হোসেন লেবু ও চাঁন মিয়া মেম্বারের সাথে একই গ্রামের পণ্ডিত বাড়ি এলাকার মহির উদ্দিনের ছেলে আ. রাজ্জাক (৪০), আসাদ (৩৫) ও হাবিবের (২৫) বাকবিতণ্ডা ঘটে।

এরই জের ধরে বুধবার সকালে আ. রাজ্জাক, আসাদ, হাবিবসহ শতাধিক এলাকাবাসী লাঠিসোটা ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে চাঁন মিয়া ও আকরাম হোসেন লেবুর রড সিমেন্টর দোকান ও তার ভাস্তে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেনের কীটনাশক সারের দোকানে হামলা করেন। 

এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে ধাওয়া-পাল্টা ধাওয়ায় এক পর্যায়ে আকরাম হোসেনের দোকান ভাংচুর এবং মোবারক হোসেনের দোকানে অগ্নিসংযোগ করে প্রতিপক্ষের লোকজন।

image


এ ঘটনায় ডোবারচর গ্রামের আব্দুল হাকিমের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। সেই সাথে আশরাফ চৌকিদারের ছেলে উত্তাল মিয়া (৫০), মৃত মকবুল মিয়ার ছেলে আ. মমিন (৭০), যদু মিয়ার ছেলে জাহাঙ্গীর (২০), শাবিজলের ছেলে আ. রাজ্জাক (১৯), আ. মালেকের ছেলে ইমান আলী (২৭), মজনু মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৩৮) ও তার বড় ভাই শাবিজল (৪০) আহত হন। পরে আহতদের এলাকাবাসী উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। 

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেন।

আরও পড়ুন: গরু বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ব্যবসায়ী

কামারেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমান হাবিবের সাথে যোগাযোগ করা হলে তিনি দোকান ভাংচুরের বিষয়টি অস্বীকার করে ব‌লেন, উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া ও আহতের ঘটনা ঘটেছে। ত‌বে কোন দোকানপাট ভাঙচুর করা হয়‌নি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/এসজে

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর