যশোরের চৌগাছায় জোড়া খুন

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১২:১৮ পিএম

যশোরের চৌগাছা উপজেলায় দুই ভাই খুন হয়েছেন প্রতিবেশী তিন ভাইয়ের হামলায়। 

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের মহেশপুর সড়কে সরদার ব্রিকসের পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৃত আব্দুর রহমানের ছেলে আইয়ুব হোসেন খান (৬০) ও ইউনুস আলী খান (৫৫)। মারাত্মক আহত হয়েছে নিহত আইয়ুব হোসেনের ছেলে আসাদুজ্জামান খান রনি (৩০)।

আরও পড়ুন: মোটরসাইকেল থামিয়ে দুইজনকে কুপিয়ে হত্যা

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ জানান, জমিতে কাজ করার শ্রমিক ঠিক করা নিয়ে প্রথমে ইউনুস আলীর সঙ্গে সরদার ব্রিকসের পাশের দোকানি তার প্রতিবেশী মুকুল হোসেন খানের বাকবিতণ্ডা হয়। এসময় ইউনুসকে মুকুলসহ তার অপর দুই ভাই বিল্লাল ও বিপুল মারপিট করে। ইউনুস এ কথা বাড়িতে গিয়ে তার ভাই আইয়ুব হোসেন ও ভাতিজা আসাদুজ্জামান খান রনিকে জানান। তখন আইয়ুব হোসেন ও রনি ইউনুস আলীকে সঙ্গে নিয়ে মুকুলের দোকানে এসে ঘটনার প্রতিবাদ করলে উল্লিখিত তিন ভাই ধারালো দা দিয়ে তাদেরকে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আইয়ুব হোসেন ও ইউনুস আলীকে মৃত ঘোষণা করেন ও রনিকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় ইউপি সদ্য জাকির হোসেন জানান, হামলাকারী তিন ভাই হতাহতদের প্রতিবেশী আবজেল হোসেন খানের ছেলে।

যশোর পুলিশের মুখপাত্র জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপান সরকার জানান, হামলাকারীদের আটকে অভিযানে নেমেছে পুলিশ। 


একাত্তর/এআর

যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 
দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও তীব্র সরবরাহ সঙ্কটে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হওয়ার পর অবশেষে বাজার দর নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। 
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
লক্ষ্মীপুরের রায়পুরে ভয়াবহ আগুনে ১১টি বসতঘর ও ৬টি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে মুহূর্তের মধ্যেই সাজানো সংসার ও রুটি-রুজির অবলম্বন হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে কয়েকটি পরিবার। ক্ষতিগ্রস্ত...
সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের বাসিন্দা সুমাইয়া (১৮) নামে এক তরুণী হামের...
নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের স্বাস্থ্য খাতের ব্যাপক শূন্যপদ পূরণে জোরদার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী...
সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজ পালন শেষে অবশিষ্ট সাশ্রয়ের অর্থ হজযাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ প্রক্রিয়ায় মোট চার হাজার ৩৪১ জন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর