জানাজায় যাওয়ার পথে ট্রলারডুবিতে মা-মেয়ের মৃত্যু, নিখোঁজ তিন

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ০৪:৪৩ পিএম

বরিশালের মেহেন্দিগঞ্জে ট্রলারডুবির ঘটনায় মা এবং মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ তিনজনকে উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড। 

শুক্রবার (৮ এপ্রিল) বেলা সোয়া এগারোটায় গজারিয়া নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাহিনূর বেগম (৫৫) ও তার মেয়ে নাসরিন বেগম (২৫)।

নৌ পুলিশ ও স্থানীয়রা জানান, এক ব্যক্তির জানাজায় অংশ নিতে মাছ ধরার একটি ট্রলারযোগে মেহেন্দিগঞ্জের মাঝেরচর থেকে নদী পাড়ি দিয়ে থেকে দরিরচর খাজুরিয়া গ্রামে যাচ্ছিলেন স্বজনরা। গজারিয়া নদীর মাঝ বরাবর পৌঁছলে প্রচণ্ড ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়।

এসময় ট্রলারে থাকা ২৫ যাত্রীর মধ্যে ২০ জন সাঁতরে তীরে উঠতে পারলেও পাঁচ যাত্রী নিখোঁজ হন। আর স্থানীয়রা মাহিনূর বেগম এবং তার মেয়ে নাসরিন বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: নদী খননে পাওয়া গেলো দুইশ' বছরের জাহাজের ধ্বংসাবশেষ  

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তৌহিদ জামান জানান, মা ও মেয়ের মরদেহ মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এছাড়া উদ্ধার হওয়া ব্যক্তিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় কোস্টগার্ডের উদ্ধার অভিযান চলছে বলেও জানান তিনি। 


একাত্তর/এসজে

বরিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এর তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনার চার দিন পর নিখোঁজ বাবা হেলাল উদ্দিনের (৪৫) গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তার তিন সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছিলো।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। তবে তাদের বাবা এখনো নিখোঁজ রয়েছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে এক নারী নিহত হয়েছেন এবং একই পরিবারের চারজন সদস্য নিখোঁজ রয়েছেন। ট্রলারের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর