ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চার

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০৪:৪২ পিএম

গোপালগঞ্জের কোটালিপাড়ায় ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীকে চার দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে মাদারীপুর র‌্যাব ক্যাম্পের সদস্যরা।

শনিবার (৯ এপ্রিল) অভিযান চালিয়ে ঢাকা, মাদারীপুর ও গোপালগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আসামিরা হলেন- গোপাল বাড়ৈ, বরুণ বালা, অটল বাড়ৈ ও প্লাবন বাড়ৈ। তাদের সবার বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়ায়। 

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গত ৬ এপ্রিল গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। 

মাদারীপুর র‌্যাব ক্যাম্পের স্কোয়াড্রন লিডার ও কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, ঢাকার শাহবাগ থেকে মামলার এক নং আসামি গোপাল বাড়ৈকে গ্রেপ্তার করে র‍্যাব। তার দেয়া তথ্য অনুযায়ী মাদারীপুর জেলার শিবচর থেকে বরুণ বালা এবং গোপালগঞ্জের কোটালিপাড়া থেকে অটল বাড়ৈ ও প্লাবন বাড়ৈকে গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গণধর্ষণের সাথে তাদের সম্পৃক্ততার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। 

তারা জানায়, গত ২৬ মার্চ রাতে ভুক্তভোগী গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার পীড়ার বাড়ি মন্দির থেকে মামা বাড়ি যাওয়ার পথে তাকে গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেলযোগে অজ্ঞাত স্থানের একটি দোতলা ভবনে তুলে নিয়ে যায় ওই চারজন। 

আরও পড়ুন: চাঁদপুর জেলা বিএনপির সভাপতি মানিক কারাগারে

তারা ভুক্তভোগীর নগ্ন ভিডিও ধারণ করে এবং নেশাজাতীয় বস্তু খাইয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরদিন তাকে গোপালের এক আত্মীয়ের বাসায় নিয়ে তিন দিন আটকে রেখে পালাক্রমে আবারও ধর্ষণ করে। এক পর্যায়ে ভুক্তভোগী জানালা ভেঙ্গে পালিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। 

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মামলা দায়ের করার পর র‍্যাব অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। 


একাত্তর/এসজে


নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
গোপালগঞ্জে ডিবি পুলিশের এক অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাট্যাবলেট, নগদ সাড়ে চার লাখ টাকা এবং একটি বিলাসবহুল মাইক্রোবাসসহ চিহ্নিত ‘মাদক সম্রাট’ উজ্জল মোল্লা ও তার প্রধান...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর