চেরাপুঞ্জির বৃষ্টিতে হাওরে আবারও বন্যার আশঙ্কা

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০৯:৩৭ পিএম

হাওরের বিপদ এখনও কাটেনি। চলতি সপ্তাহের শেষে আবারও পাহাড়ি ঢলে বড় বন্যার আশংকা করছে পানি উন্নয়ন বোর্ড। 

কর্মকর্তারা জানিয়েছেন, মেঘালয় ও চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের প্রভাবে এই বন্যা হবে। তারা আরো জানান, বৃষ্টির পরিমাণ ছিল চারশ’ থেকে পাঁচশ’ মিলিমিটার। 

মাসের শুরুতে পাহাড়ি উজানের ঢলে হাওরে তলিয়ে যায় প্রায় পাঁচ হাজার একর ফসলি জমি। ক্ষতি হয় প্রায় ৫৫ কোটি টাকা। পথে বসে কমপক্ষে বিশ হাজার কৃষক।

image


প্রথম ধাপের জের কাটতে না কাটতেই আবারও দ্বিতীয় ধাপের বন্যার পূর্বাভাস দেখা দিয়েছে। রোববার থেকে বৃষ্টি শুরু হয়েছে চেরাপুঞ্জিতে। 

সেখানকার আবহওয়া অফিস জানাচ্ছে, দিনে কমপক্ষে ১০০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাষ দেয়া হয়েছে। এই বৃষ্টিপাত চলবে আরও কয়েকদিন। 

পাশাপাশি দেশের ভেতরে উত্তর-পূর্বাঞ্চল, সুনামগঞ্জ, সিলেটসহ বেশি কিছু জেলায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই বৃষ্টির প্রভাবে হাওরের নদীগুলো বিপদসীমায় চলে আসতে পারে। 

সেক্ষেত্রে পানিপ্রবাহ বাঁধাগ্রস্থ হলে তা বাঁধ উপচে হাওরে প্রবেশ করবে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড। তাদের আশঙ্কা দ্বিতীয় ধাপের বন্যা হাওরের জন্য বেশি হুমকি হবে। 

image


এরই মধ্যে হাওরের ১৩০টির মধ্যে ঝুকিঁপূর্ন বাঁধ চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। এরমধ্যে ৮০টির মেরামত কাজ শেষ হয়েছে। বাকি গুলোর কাজ চলছে।

সপ্তাহ শেষে উজান থেকে পানির ঢল নামলে হাওরের কৃষকরা বিপদেই পড়বেন বলে জানান পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ। 

বন্যার পূর্বভাস এরইমধ্যে মাঠ পর্যায়ে জানিয়ে দেয়া হয়েছে। পরামর্শ দেয়া হয়েছে পাকা ধান যেন দ্রুত কেটেই নেয়া হয়। এজন্য প্রশাসন সহায়তাও দেবে।



একাত্তর/ এনএ
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর