মোটরসাইকেল চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ০২:৫৮ পিএম

যশোরের চৌগাছার সৈয়দপুর মাঠ থেকে কায়েম আলী (৫৫) নামে এক মোটরসাইকেল চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ এপ্রিল) সকালে উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের সিঙের বিল এলাকায় রাস্তার পাশে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে চৌগাছা থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত ব্যক্তি যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের কাজীরপাড়া গ্রামের মৃত ইসমাইল তরফদারের ছেলে কায়েম আলী। তিনি একজন পেশাদার মোটরসাইকেল চালক হিসেবে ভাড়ায় যাত্রী বহন করতেন। তার দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। 

নিহতের ছোট মেয়ে শারমিন জানান, বাবার সাথে সর্বশেষ রোববার রাত ১০টা ৩১ মিনিটে কথা হয় তার। 

আরও পড়ুন: সিঁধ কেটে চালককে হত্যার পর অটো চুরি

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ জানান, কারা কায়েমকে গলা কেটে হত্যা করে ফেলে রেখে গেছে তা এখনো জানা যায়নি।

প্রাথমিক তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের আটকের জন্য পুলিশ তৎপর আছে বলেও জানান ওসি। 


একাত্তর/এসজে

যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 
দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও তীব্র সরবরাহ সঙ্কটে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হওয়ার পর অবশেষে বাজার দর নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। 
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর