রেল স্টেশনে এসে বাড়ি ফিরে গেছেন বেশিরভাগ যাত্রী

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ০৮:১২ পিএম

বুধবার (১৩ এপ্রিল) সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ থাকায় স্টেশনে এসে দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেকে টিকেট ফেরত দিয়ে বিকল্প উপায়ে গন্তব্যে যান। 

তবে বেশিরভাগ যাত্রীই স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষার পর বাড়ি ফিরে যান। যাত্রীরা জানান, এমন হুট করে ধর্মঘট সাধারণ মানুষের ভোগান্তি বাড়ায়। 

সকাল সাতটার আগেই চট্টগ্রামে স্টেশনে আসেন ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেসসহ ময়মনসিংহ, সিলেট ও চাঁদপুরগামী ছয়টি ট্রেনের যাত্রীরা। 

তবে স্টেশনে এসেই জানতে পারেন রেল কর্মচারীদের ধর্মঘটে ট্রেন চলাচল বন্ধ। আদৌ ট্রেন চলবে কিনা, সে সম্পর্কেও কোন কিছু বলতে পারছিলেন স্টেশনের কর্মকর্তারা। 

চট্টগ্রাম রেল স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী জানালেন, ট্রেন বন্ধ থাকায় যাত্রীদের টিকেটের টাকা ফেরত দিয়ে দেন তারা। 

একইভাবে রাজশাহী স্টেশন এসে দুর্ভোগে পড়েন যাত্রীরা। ধর্মঘটের কারণে স্টেশন ছাড়েনি ঢাকাগামী বনলতা ও সিল্কসিটি এবং খুলনাগামী মধুমতি ও সাগরদাঁড়ি এক্সপ্রেস। 

খুলনাতেও ট্রেন বন্ধের কারণে স্টেশনে আটকে পড়েন হাজারো যাত্রী। যেতে পারেননি গন্তব্যে। অনেকেই বাড়ি ফিরে গেছেন। তাদের বেশি জরুরি তারা বিকল্প পথ ধরেছেন। 

পূর্ব ঘোষণা ছাড়া ট্রেন বন্ধ করায় ক্ষোভ জানান ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আসা যাত্রীরা। তবে বিভিন্ন কাউন্টারে আন্তঃনগর ট্রেনের আগাম টিকেট বিক্রি স্বাভাবিক ছিলো। 

গাজীপুরের জয়দেবপুরসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়ে উত্তরবঙ্গ থেকে আসা একতা এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন। 



একাত্তর/এআর

ঢাকা-ঈশ্বরদী রেল সড়কে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে এক লেনে বিপরীতমুখী মৈত্রী ও ধূমকেতুর দুটি ট্রেন প্রবেশের ঘটনায় তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
নরসিংদীতে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে এক জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে সিএনজির আরও চার যাত্রী। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে পাঁচদোনা-টঙ্গি মহাসড়কের ভাটপাড়ার চাকশাল রোডে এ...
নীলফামারীর সৈয়দপুর রেল স্টেশনের বুকিং সহকারীর কক্ষে আটকে রেখে এক নারী যাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্টেশনের বুকিং সহকারীসহ চার কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী একটি অভিযোগ দায়ের...
হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত হয়েছে অন্তত ৫০ জন যাত্রী। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুই বাস চালকের অবস্থা...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর