সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যা করেছেন মা

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১০:০৬ পিএম

নোয়াখালীর কবিরহাটে কন্যা শিশুকে বিষপান করিয়ে এক মা নিজেও আত্মহত্যা করেছেন। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে এ আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি।

এ ঘটনায় নিহতরা হলেন, উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের নরসিংহপুর গ্রামের সৌদি প্রবাসী আব্দুল কুদ্দুছের স্ত্রী সাজেদা আক্তার (২৭) ও তাদের মেয়ে জান্নাতুল মাওয়া জেসী (৫)।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের নরসিংপুর গ্রামের সিরাজ ইঞ্জিনিয়ারের বাড়িতে এ ঘটনা ঘটে।  ঘটনার পর থেকে নিহতের স্বামী গা ঢাকা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গৃহবধূর স্বামী গত ১০দিন আগে সৌদি থেকে দেশে আসে। দেশে আসার পর একাধিক কারণে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এর আগে নিহতের স্বামী তাকে কয়েকবার মারধর করে বলে অভিযোগ রয়েছে। 

ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে সাজেদা প্রথমে নিজে বিষপান করে তারপর তাঁর শিশু কন্যাকে বিষপাণ করায়। একপর্যায়ে তারা মা-মেয়ে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্য এবং বাড়ির লোকজন তাদেরকে হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূ সাজেদা মারা যায়। গুরুত্বর অসুস্থ অবস্থায় শিশু জেসীকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকেও মৃত ঘোষণা করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন, স্থানীয় চেয়ারম্যান মা-মেয়ের আত্মহত্যার বিষয়টি আমাকে অবহিত করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসএ

রাজশাহীর তানোরে গভীর নলকূপের পাইপ থেকে শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধারের পর তাকে মৃত ঘোষণা করেছে চিকিৎসকরা।
সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর নানি লালবানুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদ্রাসা শিক্ষার্থী শিফার মৃত্যুর রহস্যের জট খুলেছে। আত্মহত্যা নয়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। এমন তথ্যে পাওয়া গেছে ময়নাতদন্তের রিপোর্টে।
বন্দরনগরী চট্টগ্রামের বালুয়ার দীঘির পাড় এলাকায় টিনশেড একটি বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন। আহত হয়েছেন তিন জন।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর