বেনাপোল বন্দরের আগুন নিয়ন্ত্রণে, পুড়ল পণ্যবাহী ৫ ট্রাক

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১১:৫৯ এএম

বেনাপোল স্থলবন্দরে ব্লিচিং পণ্যবাহী ৫টি ট্রাক অগ্নিকাণ্ডে পুড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় আগুনে ট্রাকে থাকা পণ্যের পাশাপাশি অন্যান্য আমদানি পণ্যও পুড়ে যায়।

শুক্রবার (১৫ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে বেনাপোল বন্দরের টিটিআই টার্মিনালে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় টানা ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বন্দর ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলেন, তদন্ত শেষে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারবেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে তারা বন্দরের মধ্যে একটি ট্রাকে আগুন জ্বলতে দেখে ছুটে আসেন। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়লে আশপাশে থাকা আরও ৪টি ট্রাক পুড়ে যায়। পরে খবর পেয়ে গ্রামবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বন্দরের মধ্যে রাখা ৫টি ভারতীয় ব্লিচিং পাউডারবাহী ট্রাকসহ বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।বেনাপোল বন্দর পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, এর আগেও কয়েকবার ব্লিচিং পাউডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এবার অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে তদন্ত কমিটি করা হবে। 


একাত্তর/এআর

নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর