হেফাজতের চার নেতা গ্রেপ্তার

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০২:৪৩ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সহিংসতায় রিসোর্ট ও একাধিক স্থাপনা ভাংচুরের ঘটনায় করা মামলায় হেফাজতের স্থানীয় চার নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল রোববার (১১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর জুরাইন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সকালে (১২ এপ্রিল) তাদের নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কাছে হস্তান্তর করে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন— সোনারগাঁও উপজেলা হেফাজতে ইসলামের আমির মহিউদ্দিন (৫০), সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন (৪৯), সাধারণ সম্পাদক শাহজাহান শিবলী (৪৩) ও সোনারগাঁও উপজেলা খেলাফত মজলিশের সভাপতি ইকবাল হোসেন (৫০)।

র‌্যাব-১১’র সিনিয়র সহকারী পরিচালক জসিম উদ্দীন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় ঢাকার জুরাইন রেললাইন এলাকায় অভিযান চালিয়ে হেফাজতে ইসলামের নেতাদের আটক করা হয়। তাদের মধ্যে হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ফেরদাউসুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে তার বিরুদ্ধে মামলা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়। বাকি চার জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এসপির কাছে হস্তান্তর করা হয়েছে।’

‘মামুনুল হককে স্থানীয়রা অবরুদ্ধ করার ঘটনায় স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা ভাঙচুর ও নাশকতা করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছে এবং অন্যান্যরা আরও চারটি মামলা করেন। ওইসব মামলার মধ্যে একটিতে প্রধান আসামি মহিউদ্দিন (সোনারগাঁও উপজেলার আমির), অন্য মামলায় বাকি তিন জন দ্বিতীয়, পঞ্চম ও ষষ্ঠ নম্বর আসামি। মামলার পর থেকে তারা পলাতক ছিলেন’, যোগ করেন র‌্যাবের এই কর্মকর্তা।

আসামিদের এক সপ্তাহের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলে জানা যায়


সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর