যুবলীগ নেতা হত্যার মূলহোতাসহ পাঁচজন আটক

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ০৩:১৯ পিএম

কক্সবাজার সদরে যুবলীগ কর্মী ও ব্যবসায়ী মোর্শেদ আলী হত্যাকাণ্ডের মূলহোতাসহ প্রত্যক্ষভাবে জড়িত পাঁচজনকে আটক করেছে র‍্যাব। 

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে কক্সবাজার জেলার টেকনাফ থেকে তাদের আটক করা হয়। 

আটক পাঁচজন হলেন- মাহমুদুল হক, মো. আলী, মো. আবদুল্লাহ, নুরুল হক এবং আব্দুল আজিজ। তারা সদরের চেংরাঘর বাজারে দিবালোকে শত শত মানুষের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মোর্শেদকে হত্যা করেন।

image


র‍্যাব জানায়, গত ৭ এপ্রিল রোজা রেখে ইফতার কেনার জন্য বাড়ির পাশের চেংরাঘর বাজারে যান মোর্শেদ আলী। তাকে দেখতে পেয়ে ওঁত পেত থাকা হত্যাকারীরা মাহমুদুল হকের নির্দেশে মোর্শেদের ওপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন। 

এরপর কুপিয়ে এবং পিটিয়ে তাকে মারাত্মক আহত করেন তারা। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মোর্শেদকে মৃত ঘোষণা করেন।  

হত্যার পরদিন নিহত মোর্শেদের ভাই কক্সবাজার সদর থানায় ২৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

র‍্যাব-৭ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইউসুফ জানান, স্থানীয় সেচ প্রকল্পে একক আধিপত্য বজায় রাখতে এই হত্যাকাণ্ড ঘটানোর কথা স্বীকার করেছেন মূলহোতা মাহমুদুল হক। তার ভাষ্য অনুযায়ী, মোর্শেদ সেচ নিয়ে কৃষকদের জিম্মি করে অতিরিক্ত টাকা নেয়ার প্রতিবাদ করেছিলেন এলাকার লোকজন নিয়ে।

আরও পড়ুন: ভাসানচর থেকে পালাতে গিয়ে আট রোহিঙ্গা আটক

লেফটেন্যান্ট কর্নেল ইউসুফ আরও জানান, মোর্শেদ ছিলেন যুবলীগ কর্মী। আর মাহমুদুল ছিলেন বিএনপি সমর্থিত মৎস্যজীবী সমিতির নেতা। 

তবে র‍্যাব বলছে, এটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। দীর্ঘদিন ধরে সেচ প্রকল্পের আধিপত্য বজায় রাখতে মাহমুদুলের পরিবারের সাথে মোর্শেদ ও তার সমর্থকদের দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়।


একাত্তর/এসজে
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর