ভাসানচর থেকে পালাতে গিয়ে আট রোহিঙ্গা আটক

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ০২:০৯ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে পালানোর সময় আট রোহিঙ্গাকে  আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনগণ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের চরজব্বর থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৮৬ নং ক্লাস্টারের আবদুল হামিদের ছেলে আনোয়ার (১৮), একই ক্লাস্টারের  মৃত ইয়াছিনের ছেলে মো. হাসান (১৬), মো. ইয়াছিনের মেয়ে সামসুদা বেগম (১৭),) হাফেজ আহমদের স্ত্রী হাফিজা (১৭), মো. ওসমানের স্ত্রী দিল কায়েস (১৬), ১১ নং ক্লাস্টারের আবদুস ছালামের স্ত্রী রিজিয়া বেগম (২৪), একই ক্লাস্টারের আবদুস সালামের ছেলে মো. রফিক (৭), ৬৭ নং ক্লাস্টারের আবদুর শুক্করের স্ত্রী রাজিদা (১৮)।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) কাজী মোহাম্মদ সুলতান আজহার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে নৌকাযোগে পালানোর সময় সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকায় স্থানীয় এলাকাবাসী আট রোহিঙ্গাকে আটক করেন। 

আটক রোহিঙ্গাদের থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এআর

যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর