কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৩০ কেজির মৃত কচ্ছপ

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১০:২৭ এএম

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের জাতীয় উদ্যান ও ঝাউবন সংলগ্ন এলাকায় বালুচরে আরও একটি মৃত কচ্ছপ ভেসে এসেছে। 

শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার জোয়ারে এটি ভেসে এসেছে বলে স্থানীয়রা জানান। খবর পাওয়ার পর সৈকতের পরিবেশ সুরক্ষার দায়িত্বে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ডলফিন রক্ষা কমিটির সদস্যরা কচ্ছপটি উদ্ধার করে রা‌তেই মাটি চাপা দেন।

স্থানীয়রা জানান, কচ্ছপটির ওজন ৩০ কেজি হতে পারে। জেলেদের জালের আঘাতে এক সপ্তাহ আগে এটি মারা গিয়ে থাকতে পারে ব‌লে ধারনা করা হ‌চ্ছে।  

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, এবার যে কচ্ছপটি ভেসে এসেছে তার বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া (Lepidochelys olivacea) এটি একটি মা কচ্ছপ। 

কয়েকদিন আগে আরও এক‌টি কচ্ছপ মৃত অবস্থায় সৈকতে ভেসে এসেছিলো। গত এক মাসে একাধিক কচ্ছপের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা। 

আরও পড়ুন: গ্যাস লিকেজ থেকে আগুন, স্বামী-স্ত্রী দগ্ধ

পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, কচ্ছপ মৃত্যুর রহস্য উদঘাটনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে। 

উল্লেখ্য, এটি নিয়ে এ বছর কুয়াকাটা সৈকতে মোট সাতটি মৃত কচ্ছপ ভেসে এসেছে।


একাত্তর/এসজে

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর