নান্দাইলে বোরো ধানে চিটা, দিশেহারা কৃষক

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০৫:৩৩ পিএম

বকুল মিয়া ময়মনসিংহের পালাহার গ্রামের একজন কৃষক। চলতি মৌসুমে তিনি ২ একর জমিতে বোরো ধান আবাদ করেছেন। তার মধ্যে এক একর জমির ধান চিটা হয়ে গেছে। বাকি জমিতেও কমবেশি ক্ষতি হয়েছে। একই গ্রামের কৃষক ফিরোজ মিয়া রোববার (১৭ এপ্রিল) তার ৩৫ শতক জমির ধান কেটেছেন। 

ফিরোজ মিয়া জানান, গত বছর এই জমিতে ২২ মন ধান উৎপাদন হয়েছিল। কিন্তু এ বছর চিটার আক্রমনের কারণে ৮ মনের বেশি হবে না। 

বকুল ও ফিরোজ মিয়ার মত এই উপজেলায় কয়েক হাজার কৃষকের বোরো ধানে চিটা রোগে ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

নান্দাইল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবারের বোরো মৌসুমে উপজেলায় ২২ হাজার ২৩৫ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এর মধ্যে বড় অংশই ব্রি-২৮ ও ব্রি-২৯ জাতের ধান। চিটা বেশি আক্রান্ত হয়েছে ব্রি-২৮ ধানে। এবার চৈত্র মাসজুড়েই কোনো বৃষ্টি হয়নি। সে কারণেই চিটা রোগের প্রাদুর্ভাব হয়েছে। 

image


গ্রামের আরেক কৃষক সুলতান উদ্দিন বলেন, আমার ৫ কাঠা জমিতে ধান চিটা হয়ে গেছে। গাছের ওপরের দিকটা মরে খড়ের মতো হয়ে গেছে। 

ধরগাঁও ও আমলিতলা বাজারের অন্তত ১৫ জন কৃষকের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, ধানে শীষ বের হওয়ার আগে থেকে কোনো বৃষ্টি হয়নি। তাই তাদের সর্বনাশ হয়েছে। চিটা রোগের ক্ষতির কারণে এ বছর ফলন অনেক কমে যাবে। এর ফলে খরচের টাকাও উঠানো যাবে না।

আরও পড়ুন: ইনডেক্সধারী ও নিয়োগ সুপারিশ পাওয়া শিক্ষকদের সব বাধা কাটলো

এই বিষয়ে নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় এই উপজেলায় চিটা রোগ দেখা দিয়েছে। বৃষ্টির অভাবে ও ঝড়ের কারণে চিটা রোগ ছড়াতে পাড়ে। ব্রি-২৮ ধান আগাম হওয়ায় এই ধানে বেশি চিটা হতে দেখা গেছে। চিটা রোগ সম্পর্কে কৃষকরা যাতে আগাম প্রস্ততি নিতে পারে সেজন্য সচেতনতামূলক ১ হাজার লিপলেট বিতরণ করা হয়েছে। 


একাত্তর/আরবিএস  

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা লাঘবে সরকার তিন মাসের মানবিক সহায়তা কর্মসূচি চালু করেছে।
অবিরাম বৃষ্টিতে কুড়িগ্রামের নিচু এলাকায় ডুবেছে ধান-ভুট্টা-বাদামের ক্ষেত। চাষিরা বাধ্য হয়ে কাটছেন আধপাকা ধান। সেখানেও রয়েছে শ্রমিক সংকট। 
হাওর অঞ্চলে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তিন মাসের খাদ্য কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর