আসামির স্ত্রীকে হেনস্তা ও টাকা লুট, এসআই প্রত্যাহার

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০৬:১০ পিএম

চট্টগ্রামে আসামি ধরতে গিয়ে আসামীর স্ত্রীকে হেনস্তার অভিযোগে সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব মোরশেদকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম বিষয়টি নিশ্চিত করেন। খবর বাসসের।

তিনি জানান, আসামি ধরতে গিয়ে এসআই মাহবুব মোরশেদের বিরুদ্ধে পরিবারের সদস্যদের সঙ্গে অপেশাদার আচরণের অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে এর সত্যতা মেলায় রোববার তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে।

এর আগে রোববার খালেদা আক্তার নামে সীতাকুণ্ড উপজেলার এক গৃহবধূ চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কাছে এসআই মাহবুবের বিরুদ্ধে মারধর ও টাকা লুটের অভিযোগ করেন।

আসামীর স্ত্রী খালেদা আক্তারের অভিযোগে জানা যায়, গত ১৬ এপ্রিল দুপুরে খালেদা আক্তারের স্বামী পরোয়ানাভুক্ত আসামি নুর ইসলামকে ধরতে যান এসআই মাহবুব মোরশেদ, তার সোর্স নুরুজ্জামান ও সাদা পোশাকে থাকা দুই পুলিশ সদস্যসহ তাদের বাড়িতে আসেন। নুর ইসলামকে না পেয়ে আলমারির চাবি দিতে বলেন এসআই মাহবুব। খালেদা আক্তার চাবি দিতে অস্বীকার করলে তাকে লাথি মারেন। এরপর চাবি নিয়ে ঘরের আলমারি তল্লাশি করে গরু বিক্রির এক লাখ ৪২ হাজার টাকা, আধাভরি স্বর্ণালংকার, ঘরে থাকা দুটি মোবাইল ফোন ও ছেলে-মেয়েদের জন্ম নিবন্ধন, বিভিন্ন শিক্ষা সনদ নিয়ে যান।

আরও পড়ুন: মোংলায় বিবস্ত্র করে দুই ভাইকে নির্যাতন

অভিযোগ অস্বীকার করে মাহবুব মোরশেদ বলেন, গত শনিবার দুপুরে পরোয়ানাভুক্ত নুর ইসলামকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে গিয়েছিলাম। তাকে না পেয়ে আমরা ফিরে আসি। এর মধ্যে অভিযোগ উঠেছে, আমি নাকি আসামির স্ত্রী-ছেলেকে মারধর করেছি, টাকা নিয়েছি, আরো কত কিছু। সব মিথ্যা।


একাত্তর/আরএ

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর