পাওনা টাকার জেরে হামলা, ভাইকে বাঁচাতে গিয়ে যুবক নিহত

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১১:১৩ পিএম

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে খুলনার রূপসায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে চায়ের দোকানী হৃদয় শেখের (২২) মৃত্যু হয়েছে। একই ঘটনায় অপর যুবক মিঠু আহত হয়েছেন।

বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় রূপসা উপজেলার বাগমারা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত হৃদয় শেখ বাগমারা এলাকার হারুন শেখের ছেলে।

এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহ পুলিশ দুইজনকে আটক করেছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হৃদয় শেখ ও মিঠু সম্পর্কে খালাতো ভাই। পাশাপাশি রয়েছে তাদের মুদি দোকান। মিঠুর দোকান থেকে অন্তর নামে ওই এলাকার অপর এক যুবক বাকিতে মালামাল ক্রয় করে।

দুপুরের দিকে হৃদয় ও অন্তর মিঠুর দোকানে আসে। এসময় দোকানদার মিঠু অন্তরের কাছে টাকা চায়। এ নিয়ে তাদের মধ্যে বচসা হয়। পরে ওই দুই যুবক মিঠুকে দেখে নেওয়ার হুমকি দিয়ে যায়। 

ইফতারের কিছুক্ষণ পরে হৃদয় ও অন্তরসহ কয়েকজন যুবক মিঠুর দোকানে এসে তাকে দোকান থেকে বের করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। 

এসময় পাশের দোকান থেকে মিঠুর খালাতো ভাই হৃদয় শেখ বের হয়ে ঠেকাতে গেলে গুপ্তি ও ছুরি দিয়ে তার বুকে আঘাত করে। তাদেরকে বাঁচাতে এলাকাবাসী এগিয়ে এলে ওই যুবকরা পালিয়ে যায়।

স্থানীয় লোকজন হৃদয় শেখকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

রূপসা থানার ওসি সরদার মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। 


একাত্তর/এসজে

খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
গত মার্চ মাসে বাড়িতে ঢুকে গুলি করা হয়েছিল বাবা, মা, ভাই ও স্ত্রীকে। সেই ঘটনার আড়াই মাস পার হতে না হতেই এবার বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. রাশেদ কাজী নামের ওই যুবককে। পুলিশ বলছে,...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর