গাজীপুরে বলাকা কমিউটারের ইঞ্জিন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১১:২৬ পিএম

গাজীপুরের শ্রীপুর রেল স্টেশনে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। 

বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনার পর থেকে ওই রেল সড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

শ্রীপুর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শামীমা আক্তার জানান, লাইনচ্যুত হওয়া বলাকা ট্রেনের ইঞ্জিন উদ্ধারের জন্য কমলাপুর রেলওয়ে ষ্টেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে আসছে। 

এদিকে, ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুতির পর থেকে  ধরে ঢাকা-ময়মনসিংহ ট্রেনরুটে ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস, ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস এবং ব্রহ্মপুত্র এক্সপ্রেস এর যাত্রায় বিলম্ব হচ্ছে । দুর্ভোগে পড়েছে যাত্রীরা। 


একাত্তর/জো 


ময়মনসিংহে বালুবোঝাই একটি ট্রাকে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
কলকাতার পার্কস্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন এলাকার হোটেলে ভয়াবহ আগুনে ৮ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আগের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস...
কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে গভীর রাতের সাম্প্রতিক অগ্নিকাণ্ড আবারও উস্কে দিয়েছে গত দুই দশকে কলকাতা শহরের একাধিক আগুনের বিভীষিকাময় স্মৃতি। দীর্ঘ বিশ বছরে শুধু কলকাতা...
সরকারি তথ্য ও উন্নয়নমূলক বার্তা জনগণের কাছে দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর