শিকল বন্দি অবস্থাতেই মৃত্যু হলো আক্তারুজ্জমানের

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০২:৫৭ পিএম

শেরপুরের নকলায় শিকল বন্দি অবস্থায় মৃত্যু হয়েছে আক্তারুজ্জমান (৪৫) নামের এক মানসিক রোগীর।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোররাতে উপজেলার গনপদ্দি ইউনিয়নের বিহাড়ীপাড় এলাকায় এ ঘটনা ঘ‌টে।

আখতারুজ্জাম‌ান এলাকার চাঁন মিয়ার ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত মানসিক রোগী হওয়ায় ঘরে শিকল বন্দি করে তালা দিয়ে রাখা হতো আক্তারুজ্জামানকে। সপ্তাহ খানেক আগে শিকল ছিড়ে পালিয়ে গেলে পরিবারের লোকজন তাকে আবারো তালাবদ্ধ করে রাখে।

বৃহস্পতিবার রাতে আক্তারুজ্জামান হাত দিয়ে ঘরের মেঝোতে গর্ত করে সেই গর্ততেই পড়ে থাকে। সেহরির সময় পরিবারের লোকজন আক্তারুজ্জামানকে মৃত অবস্থায় গর্ততে পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দিলে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন: জামালপুরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, নিহ‌তের মরদেহ ময়নাতদ‌ন্তের জন‌্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর