মোর্শেদ হত্যার সাত আসামি পাঁচ দিনের রিমান্ডে

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০৫:১০ পিএম

কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে ইফতার কিনতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত মোর্শেদ আলী হত্যা মামলায় সাত আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবুল মনছুর রিমান্ড মঞ্জুর করেন। তার আগে সাত আসামিকে আদালতে সোপর্দ করে সাত দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, মোর্শেদ আলী হত্যা মামলায় গ্রেপ্তার সাত আসামিকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ অধিকতর তদন্তের স্বার্থে প্রত্যেককে সাতদিন করে রিমান্ড চায়। পরে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

আরও পড়ুন: নরসিংদীতে তুলার গুদামে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

উল্লেখ্য, গেল ৭ এপ্রিল বিকেলে ইফতার কিনতে পিএমখালীর চেংরাঘর বাজারে গেলে সেখানে আগে থেকে অবস্থান করা সন্ত্রাসীরা মোর্শেদ আলীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে।

ওইদিন রাত আটটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোর্শেদ। পরে ১০ এপ্রিল নিহতের ভাই জাহেদ আলী ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।


একাত্তর/এসজে

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর