মাছের খামার বাঁচাতে বাঁধ ভেঙ্গে দেয়ায় ভাসলো ফসল

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ০১:৫২ পিএম

মাছের খামারে পানি ঢুকে যাওয়ায় নেত্রকোনার খালিয়াজুরির মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর নন্দের পেটনা ফসল রক্ষা বাঁধ কেটে দিয়েছে খামারের ইজারাদাররা। ফসল রক্ষা বাঁধ কেটে দেয়ার ফলে হাওরাঞ্চলে পানি ঢুকে তলিয়ে যাচ্ছে ফসলি জমি।

কৃষকের অভিযোগ, পেটনা ফসল রক্ষা বাঁধের পাশের একটি মাছের খামারে বাঁধ কেটে পাইপ দিয়ে পানি দিচ্ছিলো ইজারাদাররা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটা বন্ধ করে বাঁধটি মেরামত করেন। কয়েকদিন ধরে ধনু নদীর পানি কমতে থাকায় সোমবার আবারো বাঁধটি কেটে ফেলা হয়।

কৃষকরা আরও জানান, পেটনা ফিশারিতে পানি প্রবেশ করানোর জন্য বাঁধটি সোমবার গভীর রাতে মেন্দিপুর ইউপির সাবেক চেয়ারম্যান লোকমান হেকিম ভেঙে দেন। এরপর এলাকার কৃষকরা ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যানকে ধাওয়া করলে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে তার মোটরসাইকেল বাঁধের ভাঙা অংশে ফেলে দেন বিক্ষুব্ধ কৃষকরা। 

তারা আরও জানায়, এটি পুরনো ধনু নদের পাশের বিল। নদের পানি আসার কথা না। স্রোত কম এদিকে। কিন্তু মাছ চাষের জন্য বাঁধটি ভেঙে দেয়ায় মদন পর্যন্ত টানের জমিগুলো ডুবে যাবে। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে কোনো রকমে বাঁধটি আটকে ছিল। 

আর এখন নিজেরা কেটে দিয়ে কৃষকদের ফসল ডুবিয়ে দিল। এই ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন কৃষকরা। ঘটনা সম্পর্কে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান লোকমান হেকিমের সঙ্গে যোগাযোগের জন্য বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে সাংবাদিকরা। তিনি ফোন ধরেন না।  

পরে হাওরাঞ্চলে পানি ঢুকতে থাকলে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড আবারো মেরামত কাজ শুরু করে। তারা আরো জানান, পানি আটকতে না পারলে খালিয়াজুরি, মদন ও কিশোরগঞ্জের ইটনার হাওরগুলোর কয়েক হাজার একর ফসল তলিয়ে যাবে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী মোহন লাল  সৈকত জানান, এটি পেটনার বাঁধ। গত বছরের পুরনো। এটি ভাঙার কোনো কারণ ছিলো না। পুরনো ধনুর পাশের বাঁধ এটি। মাছের খামারে পানি দেয়ার জন্য বাঁধটি ভেঙে ফেলেছে। বাঁধটি মেরামতের কাজ করছে সংশ্লিষ্টরা।

কৃষি বিভাগের তথ্যমতে, খালিয়াজুরিতে এরই মধ্যে ৮০ ভাগ ধান কেটে নেওয়া হলেও এখনো কয়েক হাজার হেক্টর জমির ধান আধা পাকা থাকায় কাটা সম্ভব হয়নি। এমতাবস্থায় হাওরে পানি প্রবেশ অব্যাহত থাকায় ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।


একাত্তর/এসি

নেত্রকোনার কলমাকান্দায় চাঞ্চল্যকর শিশু জান্নাতুল হত্যা মামলার বাদি ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মামলায় গ্রেপ্তার থাকা পাঁচ আসামি আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এই হুমকি দিচ্ছেন...
নেত্রকোনার মদন উপজেলায় মগড়া নদীর ভাঙন থেকে বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রক্ষার জন্য নেওয়া সুরক্ষা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, কাজের...
ফেসবুকে পরিচয় থেকে প্রেম। এরপর সেই প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আরও অভিযোগ, ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয়ও...
নেত্রকোণার বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে লিপি আক্তার (৩৩) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড...
আগামী চার দিন সারা দেশে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে- সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে পুরোপুরি ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন...
চলমান পোশাক শ্রমিকদের নৈরাজ্যকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা হতে পারে বলে গভীর আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাঁর দাবি, এ...
ক্রিকেট বিশ্বের সবচেয়ে হাই-ভোল্টেজ ড্রামা মানেই ভারত-পাকিস্তান দ্বৈরথ! আর চিরবৈরী দুই প্রতিবেশীর লড়াই যদি হয় বিশ্বকাপের মঞ্চে, তবে উত্তেজনার পারদ কোথায় চড়ে, তা আবারও প্রমাণ করলো ক্রিকেট সমর্থকরা।...
স্মার্টফোনপ্রেমীদের সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রযুক্তি দুনিয়ায় আবারও ঝড় তুলতে হাজির হলো গ্লোবাল টেক জায়ান্ট ও দেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি। ঝোড়ো গতি, রাজকীয় পারফরম্যান্স আর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর