বাংলাদেশে শ্রীলংকার পরিস্থিতি হবে না: সমাজকল্যাণমন্ত্রী

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ০৭:৩০ পিএম

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বাংলাদেশে কখনো শ্রীলংকার মতো পরিস্থিতি হবে না। 

আমাদের অর্থনীতির ভিত অনেক মজবুত উল্লেখ করে তিনি বলেন,  স্বাধীনতাবিরোধী চক্র শ্রীলংকার সঙ্গে বাংলাদেশকে তুলনা করে নতুন ষড়যন্ত্র করছে। বাংলাদেশের অর্থনীতি নিয়ে তাদের এ মিথ্যাচার দেশের ১৭ কোটি মানুষ প্রত্যাখ্যান করেছে। 

মন্ত্রী মঙ্গলবার (২৬ এপ্রিল) পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষ্যে কালীগঞ্জ উপজেলায় উপকারভোগীদের মধ্যে গৃহ ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন ।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের ভূমিহীন ও গৃহহীন জনগণকে জমি ও গৃহ প্রদান করে ইতিহাসে অমর হয়ে থাকবেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এখন বাস্তবে রূপ নিচ্ছে। বিশ্বের বুকে ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রোডম্যাপ প্রণয়ণ করে রাষ্ট্র পরিচালনা করছেন, সেটি বাস্তবায়িত হলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

পরে তিনি প্রধানমন্ত্রীর পক্ষে আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে নির্মিত ঘর ও জমির দলিল এবং চাবি কালীগঞ্জ উপজেলার ২২৫টি পরিবারের কাছে হস্তান্তর করেন।

 

একাত্তর/এআর

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমারের সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ দুই সদস্য আশ্রয় নিয়েছেন। তাদের নিরস্ত্র করেছে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি।
এবার প্রেমের টানে সাইপ্রাসের এক তরুণী এসেছেন ঢাকার সাভারে। আন্থি তেলেবান্থু নামের ওই তরুণী বাংলাদেশে এসে বিয়ে করেছেন প্রেমিক শামীম আহমেদকে।
জার্মানির বার্লিনে আয়োজিত স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ সাব-চ্যাপ্টার থেকে অংশ নিয়ে স্বর্ণ জয় করে দেশে ফিরেছেন পাবনার দুই প্রতিবন্ধী খেলোয়াড় সওম ও তানাম। তবে দেশের জন্য সুনাম কুড়িয়ে আনা এই বিশেষ...
চার বছর পর আফগানদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আর আট বছর পর ঘরের মাঠে টেস্ট খেলতে নামা টাইগাররা শুরুতেই ধাক্কা খেয়েছে।মিরপুরে সাতসকালে টাইগার শিবিরে আঘাত হেনেছেন প্রথমবার টেস্ট খেলতে নামা নিজাতউল্লাহ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর