প্রথম বলেই মাসুদের সাফল্য, শুরুতেই ধাক্কা টাইগার শিবিরে

আপডেট : ১৪ জুন ২০২৩, ১১:০৩ এএম

চার বছর পর আফগানদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আর আট বছর পর ঘরের মাঠে টেস্ট খেলতে নামা টাইগাররা শুরুতেই ধাক্কা খেয়েছে।

মিরপুরে সাতসকালে টাইগার শিবিরে আঘাত হেনেছেন প্রথমবার টেস্ট খেলতে নামা নিজাতউল্লাহ মাসুদ। প্রথম বলেই সাফল্য পেয়েছেন এই ডানহাতি পেসার।

তার অফ স্টাম্পে পিচ করে বেরিয়ে যাওয়া ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়ে পুরোপুরি পরাস্ত হন জাকির হাসান। 

আফগানিস্তানের ফিল্ডারদের জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। তবে দ্রুত রিভিউ নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। টিভি রিপ্লেতে দেখা যায়, উইকেটরক্ষকের হাতে বল যাওয়ার আগে জাকিরের ব্যাটোর কানা বল ছুঁয়েছে। 

দ্বিতীয় ওভারেই উদ্বোধনী জুটি ভেঙে উল্লাসে মাতে আফগানিস্তান। দুই বল খেলে এক রান করে সাজঘরে ফেরেন জাকির।  

এর আগে টস জিতে ব্যাটের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক শাহিদি।


একাত্তর/এসি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমারের সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ দুই সদস্য আশ্রয় নিয়েছেন। তাদের নিরস্ত্র করেছে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি।
এবার প্রেমের টানে সাইপ্রাসের এক তরুণী এসেছেন ঢাকার সাভারে। আন্থি তেলেবান্থু নামের ওই তরুণী বাংলাদেশে এসে বিয়ে করেছেন প্রেমিক শামীম আহমেদকে।
জার্মানির বার্লিনে আয়োজিত স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ সাব-চ্যাপ্টার থেকে অংশ নিয়ে স্বর্ণ জয় করে দেশে ফিরেছেন পাবনার দুই প্রতিবন্ধী খেলোয়াড় সওম ও তানাম। তবে দেশের জন্য সুনাম কুড়িয়ে আনা এই বিশেষ...
ভারতীয় জলসীমায় দুর্ঘটনায় পড়ার পর ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হেমনগর কোস্টাল পুলিশের হেফাজতে থাকা ৯ বাংলাদেশি নাবিক দেশে ফিরেছেন। শুক্রবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর