স্বর্ণ জয় করে ফেরা সওম ও তানামের সংবর্ধনা মেলেনি

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৪:০৪ পিএম

জার্মানির বার্লিনে আয়োজিত স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ সাব-চ্যাপ্টার থেকে অংশ নিয়ে স্বর্ণ জয় করে দেশে ফিরেছেন পাবনার দুই প্রতিবন্ধী খেলোয়াড় সওম ও তানাম। তবে দেশের জন্য সুনাম কুড়িয়ে আনা এই বিশেষ ক্ষুদে খেলোয়াড়দের এখনো দেওয়া হয়নি কোন সংবর্ধনা বা সম্মাননা।

সম্প্রতি জার্মানির বার্লিনে হয়ে গেলো স্পেশাল অলিম্পিক। বিশ্বের ১৯০টি দেশের স্পেশাল শিশুদের সাথে ৫টি ইভেন্টে অংশ নেয় বাংলাদেশের ৭৯ জন প্রতিবন্ধী শিশু। স্পেশাল অলিম্পিকে সর্বোচ্চ পদক জয় করে দেশে ফিরেছে তারা।

বাংলাদেশ দলে অংশ নেয় পাবনার ১২ জন শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী। তাদের মধ্যে দলগত আর ব্যক্তিগত ইভেন্টে পদক জিতেছেন ৯ জন।

এরমধ্যে সাঁতার আর ব্যাডমিন্টনে এককভাবে স্বর্ণপদক জয় করেছে ওয়াদুদ কবির তানাম ও কে এম ফারদ্বীন সওম।

তানাম ও সওম জানান, দেশের হয়ে খেলতে তাদের ভালো লেগেছে।

এক সময় তুচ্ছ-তাচ্ছিল্য আর সমাজে আর দশজনের অবজ্ঞায় বড় হওয়া এই সন্তান নিয়ে এখন গর্বিত তাদের অভিভাবকরা। অভিভাবকরা বলছেন, শিশুদের নিয়ে মানুষ নানান ধরনের কথা বলতো যখন তারা খেলতে যেত।

তারা সরকারের কাছে আবেদন রেখে বলেন, সরকার যদি পরিবারের পাশাপাশি শিশুদের জন্য কাজের ব্যবস্থা করে দেয়- তাহলে তাদের ভবিষ্যতে এমন অর্জন আরও সহজ হবে।

এই খেলোয়াড়দের কেউ সংবর্ধনা দেয়নি। অথচ রাষ্ট্র বা বিত্তবানদের পৃষ্ঠপোষকতা পেলে ওরা আরো ভালো করবে বলে আশা ক্রীড়া সংগঠকদের।

বাংলাদেশ স্পেশাল অলিম্পিকের পরিচালক ও পাবনা সাব-চ্যাপ্টারের সাধারণ সম্পাদক রেজাউল হোসেন বাদশা বলেন, ‘কথায় আছে- মানুষ তেলো মাতায় তেল দেয়। আমাদের এই পদক জয়ীদের কেউ যেন দেখতেই পারে না।’

আরও পড়ুন: বোরো ধান চাষে অনিয়মের অভিযোগ

আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করা প্রতিবন্ধী এই শিশুরা এখন ঘরবন্দি। স্পেশাল অলিম্পিকে পদক জয়ের পরেও মেলেনি রাষ্ট্রীয় বা সামাজিক মর্যাদা।

একাত্তর/আরএ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমারের সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ দুই সদস্য আশ্রয় নিয়েছেন। তাদের নিরস্ত্র করেছে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি।
এবার প্রেমের টানে সাইপ্রাসের এক তরুণী এসেছেন ঢাকার সাভারে। আন্থি তেলেবান্থু নামের ওই তরুণী বাংলাদেশে এসে বিয়ে করেছেন প্রেমিক শামীম আহমেদকে।
চার বছর পর আফগানদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আর আট বছর পর ঘরের মাঠে টেস্ট খেলতে নামা টাইগাররা শুরুতেই ধাক্কা খেয়েছে।মিরপুরে সাতসকালে টাইগার শিবিরে আঘাত হেনেছেন প্রথমবার টেস্ট খেলতে নামা নিজাতউল্লাহ...
ভারতীয় জলসীমায় দুর্ঘটনায় পড়ার পর ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হেমনগর কোস্টাল পুলিশের হেফাজতে থাকা ৯ বাংলাদেশি নাবিক দেশে ফিরেছেন। শুক্রবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর