নওগাঁর রাণীনগরে ইটের দেয়াল চাপায় ইয়ামিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চকাদিন কারিগরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত শিশু ইয়ামিন ওই গ্রামের মজিদুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আকন্দ জানান, সন্ধ্যায় শিশু ইয়ামিনের পরিবারের লোকজন ইফতার করছিলেন আর ইয়ামিন বাড়ির বারান্দায় খেলা করছিল।
আরও পড়ুন: নোয়াখালীর চৌমুহনী বাজারে ভয়াবহ আগুন
এসময় হঠাৎ করে বাড়ির বারান্দার ইটের ফাটা দেয়াল ভেঙে পড়ে। এতে ওই শিশু দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
ওসি আরও জানান, স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।
একাত্তর/এসজে
