যাত্রীবাহী বাস থেকে ১০ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ০৫:০২ পিএম

বগুড়ার আদমদীঘির সান্তাহারে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তারেক হোসেন (২৭) ও আরিফ হোসেন (২১) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় গ্রেপ্তারের পর শুক্রবার (২৯ এপ্রিল) সকালে আদমদীঘি থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়।

জানা গেছে, ঈদ উপলক্ষে মহাসড়ক দিয়ে মাদক পাচার রোধে বৃহস্পতিবার বিকেলে বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলার সান্তাহার পৌর শহরের বশিরপুর ঈদগাহ মাঠের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালান র‌্যাব-১২ সদস্যরা। 

image


এসময় ঢাকা থেকে নওগাঁগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো ব ১৪-৭৫০৩) অভিযান চলিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন: মোংলা পৌঁছেছে মেট্রোরেলের নবম চালান

এসময় তাদের সঙ্গে থাকা একটি মোবাইল ফোন ও নগদ টাকাও জব্দ করা হয়। ওইদিন রাতে গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের থানায় হস্তান্তর করা হয়। 

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।


একাত্তর/এসজে

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আধুনিক বিমানঘাঁটি, পাইলট ট্রেনিং সেন্টার ও কার্গো ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর