শিমুলিয়ায় উপচে পড়া ভিড়ে যাত্রী ভোগান্তি

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১২:৫৮ পিএম

ঈদযাত্রায় শনিবার (৩০ এপ্রিল) সকাল থেকে ঘরমুখো মানুষের ঢল নামে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে। ভোররাতে ঘাটে এসে কয়েক ঘণ্টা অপেক্ষার পরও পার হতে না পেরে ভোগান্তিতে পরে যাত্রীরা।

পার হবার অপেক্ষায় ভোর থেকে সকাল ১০ টা পর্যন্ত ঘাটে পাঁচ শতাধিক ব্যক্তিগত গাড়ি  আর কয়েক হাজার মোটর সাইকেল সারি বাঁধে। 

মোটর সাইকেলে সহজে পার হতে পারার আকাঙ্ক্ষা নিয়ে ঘাটে এলেও, এখানেও  অপেক্ষা করতে হয় কয়েক ঘণ্টা। তবে সকাল  ১০ টার পর মোটর সাইকেল ও গাড়ির সংখ্যা কমতে থাকে। 

image


যাত্রী ঢল থামেনি লঞ্চ ঘাট এলাকায়। ঘাটে প্রবেশ পথের পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাটা সার্ভিসে আসা যাত্রীদের ঘাট এলাকা থেকে দুই কিলোমিটার আগে নামিয়ে দেওয়ার  ফলে ব্যাগ ব্যাগেজ নিয়ে পায়ে হেঁটে দুর্ভোগ নিয়ে ঘাটে পৌঁছাতে হয় তাদের। 

পুলিশ সুপার আব্দুল মোমিন বলেন, মোটর সাইকেল পারাপারের জন্য আলাদাভাবে এক নং ফেরি ঘাটটি নির্ধারণ করে দেওয়ায় ঘাটে শৃঙ্খলা ফিরে আসে। 

তিনি আরও বলেন, যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি ফিরতে আইনশৃঙ্খলা বাহিনীর তিনশতাধিক সদস্য কাজ করছেন। 


একাত্তর/জো 

পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ এখন আপন নীড়ে ফিরছেন। ঈদকে কেন্দ্র করে যমুনা সেতু ও সংযোগ মহাসড়কে যানবাহনের...
গত বছরের ঈদযাত্রায় কিছু ব্যত্যয় হলেও এ বছর তা কাটিয়ে নিরাপদ ও স্বস্তির ঈদযাত্রা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, মানুষকে স্বস্তির ঈদযাত্রা উপহার...
বগুড়ার সান্তাহারের বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেসের উদ্ধার অভিযান শেষ হয়েছে। দুর্ঘটনার দীর্ঘ ২১ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে এই রুটে পুনরায় ট্রেন চলাচল...
সাভার ও আশুলিয়া এলাকার শিল্প কারখানাগুলো ছুটি হওয়ায় বুধবার মহাসড়কে যাত্রীদের যে উপচে পড়া ভিড় ছিলো, বৃহস্পতিবার তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। ঈদ যাত্রার তৃতীয় দিনে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর