কুয়াকাটায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট : ০১ মে ২০২২, ০৭:১০ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় নয় বছরের ভাইকে গাছের সাথে বেঁধে রেখে ছয় বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি হাসান শরীফকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।

রোববার (১ মে) দুপুরে মহিপুর থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটার পাঞ্জুপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ খায়ের জানান, শিশু ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকালে পশ্চিম কুয়াকাটা গ্রামে ছয় বছরের ছোট বোনকে নিয়ে নয় বছরের ভাই জিলাপী ফল পাড়তে যায়। এ সময় একই গ্রামের ইব্রাহিম শরীফের ছেলে হাসান শিশুটির ভাইকে ভয় দেখিয়ে একটি আম গাছের সাথে বেঁধে ছয় বছরের শিশুকে বনের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এতে শিশুটির রক্তক্ষরণ শুরু হলে সে চিৎকার করে। তখন এলাকার লোকজন এগিয়ে এলে হাসান পালিয়ে যায়।

আরও পড়ুন: শাহবাজের সফরে কভারেজ দিতে ব্যর্থ হওয়ায় চাকরিচ্যুত ১৭ 

পরে খবর পেয়ে শিশুটিকে আশংকাজনক অবস্থায় মহিপুর থানায় আসার পথে তাদের বাঁধা দেয় হাসানের বাবা ও ভাইয়েরা। একপর্যায়ে তাদের মারধর করে। পরবর্তীতে স্থানীয় গ্রামবাসী ও থানা পুলিশের সহায়তায় রাত সাড়ে ৯টায় শিশুটিকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। কিস্তু তার অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই তাকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ২৯ এপ্রিল শিশুর মা বাদি হয়ে মহিপুর থানায় হাসানকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।


একাত্তর/আরবিএস  

সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুড়ি ঠেকিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় অভিযুক্ত আফজাল ও আব্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর