হাওরে অকালের ঢলে ভেসে গেছে ঈদের আনন্দ

আপডেট : ০২ মে ২০২২, ১২:৪২ পিএম

সুনামগঞ্জে ফসলহারা ছোট বড় ১৯ হাওরের ২০ হাজার কৃষক পরিবারে নেই ঈদের আনন্দ। কৃষক বলছেন, বেসরকারি হিসেবে ক্ষতিগ্রস্থের সংখ্যা আরো বেশি।

পরিবারের জন্য ঈদের কেনাকাটা দূরের কথা সারা বছরের খাবার নিয়েই দুশ্চিন্তায় কৃষক। কৃষি কর্মকর্তা বলছেন, ক্ষতিগ্রস্থ পরিবারগুলোয় সরকারি প্রণোদণা দ্রুত পৌঁছানোর ব্যবস্থা হচ্ছে।

এবার উজানে বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে সুনামগঞ্জ জেলার হাওর এলাকার বেশিরভাগ নদীর পানি বেড়ে ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ। আর তাতে ভেঙ্গেছে কৃষকের স্বপ্ন।

এপ্রিলের শুরু থেকেই শুধু সুনামগঞ্জই নয়, নেত্রকোণা ও কিশোরগঞ্জের হাওরেও পানি ঢুকে তলিয়ে দিয়েছে হাজার হাজার হেক্টর বোবরো ধান।

হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙ্গে ধান পাকার আগেই ফসল হারিয়ে নিঃস্ব ২০ হাজার কৃষকের ঘরে নেই ঈদুল ফিতরের আনন্দ। বেসরকারি হিসেবে ক্ষতিগ্রস্তের সংখ্যা আরো বেশি।

পরিবারের সবাই মিলে চলছে ডুবে যাওয়া ফসল তোলা। যন্ত্রে ধান মাড়াই আর ধান শুকানো। কারণ যেটুকু রক্ষা করতে পারা, সেটুকুই লাঘব করবে কষ্ট।

এই সময়টাতে হাওরের কৃষকদের ঘরে ঘরে নবান্নের আনন্দ বিরাজ করার কথা। নতুন ধানের পিঠা-পায়েশের গন্ধে ম-ম করার কথা প্রতিটি কৃষক পরিবারে।

কিন্তু সেটিতো নেই, উল্টো ঈদের সময়েও শুকনো মুখ সেখানের প্রায় প্রতিটি পরিবারে। বোরো ধানের ভরা মৌসুমেও ঈদ আনন্দ নেই কৃষক পরিবারে।

বরং মহাজনী ঋণ পরিশোধ আর পরিবারের সারা বছরের ভরণ-পোষণ নিয়ে অজানা আতংকে হাওরের শত শত কৃষক। সেই সঙ্গে আগে পরিবারের ভরনপোষনের চিন্তাও।

হাওরের কৃষকরা জানান, অনেকে জমির ধান গোলায় তুলতে পারেননি। ধান কাটার কাজে খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। অন্যদিকে প্রতিদিন রাতে হচ্ছে কালবৈশাখী ঝড়।

আরও পড়ুন: সৌদির সঙ্গে মিল রেখে ভোলার ১৪ গ্রামে ঈদ উদযাপন

এক কৃষক জানান, করোনার সময়ও হাওরের মানুষ অবহেলিত ছিল, তখন তারা ঈদ করতে পারেনি অভাবে। দিন আনে দিন খায়। ঈদ বলতে কিছু ছিল না। এখনো প্রায় একই পরিস্থিতি।

সরকারি কর্মকর্তারা হাওরে এসে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি সংহতি জানিয়েছেন। তবে ঈদের কেনাকাটা দূরের কথা বছরের খোরাকি নিয়ে দুশ্চিন্তায় কৃষক পরিবার।

ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা চূড়ান্ত হয়েছে জানিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা জানান, আগামী ৩-৪ দিনের মধ্যে শতভাগ ধান কাটা শেষে হবে।

সুনামগঞ্জ জেলায় চলতি বছর দুই লাখ ২২ হাজার ৫০৮ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। 


একাত্তর/আরবিএস  

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা লাঘবে সরকার তিন মাসের মানবিক সহায়তা কর্মসূচি চালু করেছে।
অবিরাম বৃষ্টিতে কুড়িগ্রামের নিচু এলাকায় ডুবেছে ধান-ভুট্টা-বাদামের ক্ষেত। চাষিরা বাধ্য হয়ে কাটছেন আধপাকা ধান। সেখানেও রয়েছে শ্রমিক সংকট। 
হাওর অঞ্চলে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তিন মাসের খাদ্য কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
লিওনেল মেসি বিশ্বফুটবলের গ্লোবাল আইকন হয়ে ওঠার বহু আগেই স্পেনের বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তে নিজের হাড় দিয়ে টের পেয়েছিলেন, রোজারিও থেকে আসা ওই খুদে জাদুকর চোখের পলকে কীভাবে ম্যাচের ভাগ্য বদলে...
বিএনপি সরকারের কৃষকবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ১০ হাজার টাকা পর্যন্ত সুদে-আসলে কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ হাজার ৮৯২ জন কৃষকের মাঝে কৃষিঋণ মওকুফের সনদ ও বন্ধক রাখা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর