দুই পক্ষের রোষারেষি রূপ নিলো রক্তক্ষয়ী সংঘর্ষে, নিহত দুই

আপডেট : ০৩ মে ২০২২, ০৫:৪৩ পিএম

ফরিদপুরে দুই পক্ষের রোষারেষি রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিলো ঈদের দিন। ঝরলো দুটি তাজা প্রাণ। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

মঙ্গলবার (৩ মে) দুপুর দুইটার দিকে জেলার বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ী বাজারে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নিহতরা হলেন পাট ব্যবসায়ী আকিদুল ইসলাম (৪৬) ও কৃষক খায়রুল শেখ (৪৫)। তাদের বাড়ি ঘোষপুর ইউনিয়নের চার দৈতরকাঠি গ্রামে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় মোহাম্মদ মোস্তফা জামান সিদ্দিক ও আরিফ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় ওই দুই ব্যক্তি নিহত হয়।  

আরও পড়ুন: ঈদের নামাজ পড়া হলো না কৃষকের

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার সুমন কর জানান, পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।  


একাত্তর/এসি

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর