কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক ছেলে।
শুক্রবার (৬ মে) বেলা ১১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈলল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুষ্টিয়া সদররে কবুরহাট গ্রামের অঞ্জনা (৩৮) ও তার বড় ছেলে ইমতিয়াজ (১৯)। আহত হয়েছেন অঞ্জনার ছোট ছেলে ইফাদ (৮)।
নিহত ইমতিয়াজ কুষ্টিয়া পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের ফাইনাল ইয়ারের ছাত্র ছিলেন।
কবুরহাটের বাসিন্দা বিপ্লব হোসেন জানান, ছেলে ইমতিয়াজ মোটরসাইকেল চালিয়ে মা ও ছোট ভাইকে নিয়ে ঈদ উপলক্ষে মামা বাড়ি যাচ্ছিলেন। পথে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈলল মোড়ে পৌঁছালে একটি ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে ইমতিয়াজ (১৯) এর মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর মা অঞ্জনা (৩৮) মারা যান।
আরও পড়ুন: প্রতিবন্ধী যুবককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই
এ ঘটনায় আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি আছেন ছোট ভাই ইফাদ (৮)। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. আশরাফুল আলম।
এ খবর নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী জানিয়েছেন, মরদেহ দুটি নিহতদের পরিবারের কাছে হস্তান্তর।
